এক স্কুলে বায়োলজির ক্লাসে শিক্ষক উভচর প্রানী সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে ছাত্রদেরকে জিগ্যেস করলো যে-
শিক্ষক: তোমরা কি উভচর প্রানী সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছ?
ছাত্র: জি স্যার, আমরা বুঝতে পেরেছি।
শিক্ষক: এবার যদি এ ব্যাপারে আমি কিছু জিগ্যেস করি উত্তর দিতে পারবে?
ছাত্র: জি স্যার, পারব।
শিক্ষক: বল্টু, তুমি একটা উভচর প্রানীর উদাহরন দাও তো বাবা।
ছাত্র: ব্যাঙ ।
শিক্ষক: খুব ভালো, এইতো তুমি খুব বুঝেছ।তুমি কি আরেকটা উভচর প্রানীর উদাহরন দিতে পারবে?
ছাত্র: জি, স্যার পারব।
শিক্ষক: ঠিক আছে বলো।
ছাত্র: আরেকটা ব্যাঙ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



