এইমাত্র ঈদগাহ মাঠ থেকে নামাজ পড়ে আসলাম। মনটা একদম ভালো নেই। হ্য়তো তুমি ভালো আছ।হয়তো আমাকে তোমার মনে পড়ছে না।কিন্তু আমি তো তোমাকে ভুলে থাকতে পারছি না।মনটা বার বার পেছনে ফিরে যেতে চায়। ভাবতে খুব ভালো লাগে যে তুমি এখনো আমার আছ। কিন্তু পরক্ষনেই চোখ মেলে দেখি আজ তুমি পাশে নেই।আমাদের একমাত্র ছেলেকে নিয়ে আমরা কতো স্বপ্ন দেখেছি। গত ঈদে আমরা কতো ছবি তুলেছি। আজ ছবিগুলো আমাকে কাদায়। আজ ঈদগাহ মাঠে যাওয়ার সময় দেখলাম একজন বাবা তার ছোট্ট ছেলেকে সাথে নিয়ে নামাজে যাচ্ছে।আমি তাদের মাঝে আমাদের ছেলেকে খুজে পেলাম। তাদেরকে দেখে দেখে কখন যে ঈদগাহ মাঠে পৌছে গেছি, টেরই পা্যনি।আচ্ছা, আব্বু কি একবারো আমার কথা জিগ্যেস করছে না? তার পরও কি তোমার আমার কথা মনে পড়ছে না? ৩ বৎসর সম্পর্কের সমাধি টেনেছি তোমাকে বিয়ে করে। আজ ৫ বৎসর সংসার করে তোমাকে এতটুকুও চিনতে পারি নি আমি। আমি জানি না কেনো তুমি আর আমাকে সহ্য করতে পারছো না? তুমি কিভাবে বললে যে আমার চেয়ে তোমার বাবামা আমাদের ছেলেকে বেশি ভালোবাসে? সন্তানকে বাবামার চেয়ে বেশি ভালোবাসতে কেউ পারে? আজ শাফির (আমাদের ছেলে) জীবনে তার বাবার ভালোবাসার চেয়ে তার নানা নানীর ভালোবাসাকেই তুমি বড়ো করে দেখছো? আজ সাত মাস হতে চলল তুমি আর আমার খোজ রাখনা। তুমি কি জানো, শুধু তোমার জন্য আমি আমার চাকরিতে মনোযোগ দিতে পারি না? তুমি কি জানো বাবা মা আবার বিয়ে করতে বলে? তুমি জানো না হয়ত আর বেশিদিন আমি এদেশে নেই।তোমাকে আর কষ্ট করে আমাকে দেখতে হবে না। অনেক চিন্তা করে দেশের বাহিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর হয়তো ফিরবো না।হায়রে কপাল, তোমাকে বিয়ে করবো বলে একদিন আমি কানাডা যাওয়ার ভিসা ফিরিয়ে দিয়েছিলাম। অথচ আজ তোমার শুধু তোমার কারনেই আমাকে দেশ ছাড়তে হচ্ছে।ভালো থেকো আর আব্বুর যত্ন নিও।আর একটা কথা নিজেকে বাচিয়ে রাখার জন্য আব্বুর কিছু ছবি নিয়ে গেলাম।সেটাই হবে আমার বাচার একমাত্র অনুপ্ররনা। বিদা্য হে প্রিয়তমা।
আলোচিত ব্লগ
আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন
সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?
সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে

এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ভূমিকা
মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন
আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন
আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।