ছোট বেলা থেকেই গল্প পড়তে খুব ভালো লাগতো । কিন্তু সেভাবে কোন ভালো গল্পের বই পেতাম না। একবার পরীক্ষা শেষে গ্রীষ্মের ছুটি পেলাম । আমার উমাইর মামার কাছে বই আবদার করলাম । উনার কাছে দেখি বিশাল লাইব্রেরী গল্পের বইয়ে ভর্তি । মামা আমাকে কিছু তিন গোয়েন্দার বই দিলেন । কিছু দিনের মধ্যে পড়ে শেষ করে ফেললাম । আরো বই চাই । মামার কাছে যা তিন গোয়েন্দার বই ছিলো সব শেষ । এবার তিনি বললেন তোমাকে নতুন একটা বই সিরিজ দিবো । উনি বললেন সাইমুম সিরিজ । আমি বুঝতে পারলাম না । সাইমুম আবার কি জিনিস! উনি বললেন সাইমুম হলো মরু ঝড় । কিন্তু সাইমুম সিরিজে এটা একটা সংগঠনের নাম । এর নেতা হলো আহমদ মুসা । আমি তখনো কিছু বুঝলাম না । উনাকে বললাম, ‘আচ্ছা দেন । দেখি কেমন লাগে!’(আসলে তখনো আমার মন তিন গোয়েন্দার জন্য ছটফট করছে)। তারপর অনেকটা ভাবলেশ হীন ভাবে পড়া শুরু করলাম । বইয়ের নাম অপারেশন তেল আবিব১ । কিছু দূর পড়ার পর কাহীনি বুঝতে শুরু করলাম । তারপর শুরু হলো রোমাঞ্চ । এক দমে বাকি টুকু শেষ করে ফেললাম । এর পরের ২নম্বর সিরিজ পরার জন্য মামার কাছে ছুটে গেলাম । কিন্তু মামা আমাকে হতাশ করে বললেন । ২ নম্বর সিরিজ নেই তবে তিন নম্বর আছে । তিন নম্বর সিরিজ পড়লাম । বরাবরের মত ভালো লাগলো । নতুন ধরনের স্বাদ পেলাম । এর লেখক আবুল আসাদের প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেলো । তার কত জ্ঞান । গোটা দুনিয়াটাই যেনো তার চেনা । গোটা বিশ্বের মুসলিমদের অবস্থা যেন তার দেখা আছে । সাইমুম পড়লে এর নায়ক আহমদ মুসার মত হতে ইচ্ছা করে । তার মত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে লড়াই করতে ইচ্ছা করে। তিন গোয়েন্দার প্রতি আমার টান চলে গেলো। ভাবলাম তিন গোয়েন্ডা কেউ পড়ে!! ওটা তো ছোটরা পড়ে আর সাইমুম পড়ে বড়রা!! মামার কাছে যে কয়টা পেলাম পড়লাম । এরপর আমি নিজেই কিনা শুরু করলাম । নতুন মার্কেটে পেলাম না । তাই পুরাতম মার্কেটে খোজ করে কিনলাম । ফলে একসাথে পেতাম । কখনো ১৮,১৯ আবার কখনো ২৭,২৮সিরিজ এভাবে পরতাম । একসাথে সব গুলা পড়ার খুব ইচ্ছা ছিলো । ভাবলাম একসাথে ১-৫০ সিরিজ কিনবো । কিন্তু এতো টাকা আমার ছিলো না । তাই কিনতে পারি নি । তাই নেট থেকে ডাউনলোড করে কিছু পরলাম । কিন্তু সেগুলো ছিলো স্ক্যান করা কপি । তাই পড়তে অসুবিধা । অবশেষে আমার এক প্রিয় ভাই শেখ নুরে আলম তার একটা ফেসবুক গ্রুপে পুরা সাইমুম সিরিজকে প্রায় ১০০ জন ভাইয়ের পরিশ্রমের মাধ্যমে ইউনিকোডে রূপান্তর করলেম । এজন্য নুরে আলম ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ । তিনি সব গুলা সাইমুম http://www.saimumseries.com এ সাইটে আপলোড দিয়েছেন । এখান থেকে ১-৫৩ সাইমুম সিরিজ একসাথে ডাউনলোড করে পড়তে পারা যাবে । এখন সাইমুমের রোমাঞ্চ আসা করি সবাইকে ছুয়ে যাবে ।
আমার সাইমুম সিরিজ পড়া অভিজ্ঞতা ও পুরা সাইমুম সিরিজ এক সাথে এক পিডিএফ ফাইলে ডাউনলোড করার সাইট ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।