একাবার জঙ্গলের ভিতর হান্দাইছিলাম
একটা বাঘিনীর দেখা পাইছিলাম
বেজন্মা বাঘ তার বউয়েরে খায়
তাই দেইখা গোপাল ভাড় ডরায়
জঙ্গল শান্ত, আইতাছিল সাপ আর জোকের আওয়াজ
তাতে অবশ্য গোপালের মাথায় পড়ে নি বাজ
গোপাল পরে কয় খাইছে
আওয়াজ দেখি আমার ভিতর থাইকা আইছে
তবে খুব ভয় না খাইয়া
ডানে বায়ে না তাকাইয়া
বাঘের কইছি আমারে ডরাইস না মামু
তোরে আমি শহরে লইয়া যামু
গাছের আড়ালে পলাইয়া আমি খোদার খাসি
কইছি ভোলানাথ তুই বড়ই সাহসী
লুকাইয়া কইতাছি এখন আমি কি করি
বাঘের পায়ে পড়ি না লেজ ধরি
হাটু কাপে, পা কাপে , সমানে পড়ে ঘাম
মনে মনে কই,,গোপালের জীবনের অনেক দাম
আপনে বাচলে বাপের নাম
হইয়া গেছে আমার কাম
পেলের মতো বাঘ গোল দিতে চায়, আমি গোলি
কই আমি ও আল্লা তুই গেলি
আমি ভাগি,লেজ তুইলা
আমার যে লেজ নাই সেটাই গেছি ভূইলা
গোপাল কয়, আগে ভাগি নিজের জান নিয়া
বাঘের বউয়ের লগে আর করুম না পরকীয়া
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০০৬ ভোর ৪:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







