কবিতাঃ লুঙ্গি সমাচার
২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লুঙ্গি হল খুবই মজার
আরামদায়ক ড্রেস,
বলে এটার গুণে কথা
যায় না করা শেষ।
কিন্তু এটা পর যদি
থেকো তুমি নিরবধি
... খুবই কেয়ারফুল,
ভুলেও তো কভু যেনো
... যায় না হয়ে ভুল।
মুসলমানি হলে পরে
নয়া লুঙ্গি আসে ঘরে
... তখন থেকে শুরু,
লুঙ্গিটাকে বাগে আনা
... সহজ নয়রে গুরু।
লুঙ্গিটাকে হাতে ধরে
গিঁট্টু দিবে শক্ত করে
... থাকে যেন টাইট,
মাটি থেকে থাকে যেন
... একটু খানি হাইট।
এলেবেলে হাঁটার ছলে
পড়ে গেলে পায়ের তলে
... গিঁট্টু যাবে খুলে,
তড়িত্ করে ব্যস্ত হাতে
... নিতে হবে তুলে।
দমকা হাওয়া এলে পরে
লুঙ্গি খানা রেখো ধরে
... নয় তো যাবে উড়ে,
তেমন হলে লজ্জা শরম
... যাবে ভেঙ্গেচুরে।
ঘুমের মাঝে লুঙ্গি খানা
ভুলে গিয়ে সকল মানা
... মাথায় যদি উঠে,
মান সম্মান যত আছে
... সকল যাবে টুটে।
তাই তো বলি লুঙ্গি পরা
সহজ নয়রে ভাই,
আরাম চাইলে যতন করে
শিখতে হবে তাই।
... ০ ...
#আবদুল্লাহ আল মামুন... ২০-১০-২০১৮।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৮
হেবা অক্ষুণ্ণ রেখেই মা-বাবার সুরক্ষা: সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে অহেতুক বিতর্ক !
বাংলাদেশের জাতীয় সংসদে গত ৬ সেপ্টেম্বর ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ পাস হওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও ধর্মীয়... ...বাকিটুকু পড়ুন
২০১৬ সাল থেকে মোটরবাইক চালাই। স্পষ্ট মনে আছে, তখনকার দিনে প্রতি লিটার অকটেনের দাম ছিল ৮৯ টাকা। সেই থেকে আজ পর্যন্ত খুব কাছে থেকে দেখছি—কীভাবে ধাপে ধাপে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে... ...বাকিটুকু পড়ুন

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুন