কাপ ও কপাল
১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তার পানেতে চেয়ে থেকে
জীবন হল মাটি,
অন্য দিকে চায়ের কাপের
কপাল ফাটাফাটি।
সে যে তাকে হাতে নিয়ে
খাচ্ছে কত চুমু,
এমন তর লাজের কথা
কেমনে আমি কমু।
নরম সরম পুষ্ট ঠোঁটের
পেয়ে অমন ছোঁয়া,
কাপটা কেমন গরম হয়ে
যাচ্ছে ছেড়ে ধোঁয়া।
আদর পেয়ে বাঁদর হয়ে
দিচ্ছে সুধা ঢালি,
নিজেরে সে উজাড় করে
যাচ্ছে হয়ে খালি।
আমিও তো তার মতই
উজাড় হতে চাই,
আমার কি আর কপাল খানা
অমন হবে ভাই?
তাই তো ভাবি তারই সাথে
ঘষবো কপাল খানা,
তাতে যদি ভাগ্যে আমার
একটু লাগে টানা।
তবে আমার জীবন হবে
দারুণ মধুময়,
দোয়া করো তোমরা সবে
তেমন যেন হয়।
#আবদুল্লাহ আল মামুন ... ১১-১১-২০১৮।
(ছবিটি ডাউনলোড করে এডিট করা হয়েছে। ছবির উৎস:
http://arab-mirror.com)
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন