কবিতাঃ সত্যবাদীর খোঁজে
০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্যবাদী খুঁজে বেড়াই
মিথ্যাবাদীর ভিড়ে,
হেথা খুঁজি হোথা খুঁজি
দেখি বারেক ফিরে।
পাইনা খুঁজে পাইনা বুঝে
কি থেকে কি হল,
সত্যবাদী মানুষগুলো
কোথায় চলে গেল?
এত এত জ্ঞানপাপী
কেমন করে হায়,
মিষ্টি মুখে অবলীলায়
মিথ্যা বলে যায়!
চারিদিকে চলছে দেখি
মিথ্যা বলার ধুম,
মিথ্যা বুঝি সত্যটাকে
দিচ্ছে করে গুম।
তাই কি বুঝি পাইনা খুঁজি
সত্যবাদী সাধু,
মিথ্যাকে কি সত্য বলে
মেনে নেবো দাদু?
নাকি কভু সত্যবাদী
আসবে আবার ফিরে,
যাবে দেখা আলোর রেখা
গহীন আঁধার চিরে?
#আবদুল্লাহ আল মামুন... ০৯-০১-২০১৯।
(ছবিটি নেট থেকে ডাউনলোড করে এডিট করা। শিল্পীর নাম জানা নাই।)
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪

শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ক্লোন রাফা, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৫৪

আমাদের উঠানে একটা কবর আছে। কবরটা কার, আমি জানি না।
জানি না, এই কথাটা মিথ্যা। আমি জানি কার। কিন্তু নামটা বললে বিপদ হতে পারে। তাই নাম বলি না।
শুধু প্রতি বছর...
...বাকিটুকু পড়ুনজামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!
কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন
হয়তো ২ ঘণ্টা সময় নিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে বসেছেন।
ল্যাপটপে রিপোর্ট লিখছেন।
হঠাৎ Messenger-এ একটা মেসেজ এলো।
ভাবলেন,
“একটু দেখে আসি। মাত্র এক মিনিট।”
মেসেজের উত্তর দিলেন। তারপর Facebook খুলে দুই মিনিট স্ক্রল করলেন।... ...বাকিটুকু পড়ুন
আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন