ছড়া-কবিতাঃ স্ত্রীর হুমকি
৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হেথায় হোথায় দেখলে নারী
মুচকি হাসো ফিক,
তোমার অমন ভাব-গতিটা
লাগছে নাতো ঠিক।
মনটা বুঝি তোমার সদা
আঁকুপাঁকু করে,
তাইতো বলি মনটা আমি
পাই না কেন ঘরে!
উড়ু উড়ু মনটা নিয়ে
অন্য কোথাও গেলে,
মনে রেখো নলি দুটো
দিবো কেটে ফেলে।
চেনো নাতো তুমি আমায়
আমি কেমন চিজ,
বিয়ে করে তোমার জীবন
নিয়েছিলাম লিজ।
তাইতো তোমার দখল স্বত্ব
আছে আমার হাতে,
মনে রেখো কেউ যদি বা
বাগড়া বাঁধায় তাতে;
তাকেও তো ফেলবো পিষে
মারবো গুলি ঠুস,
তাই তো বলি ভেবেচিন্তে
রেখো তোমার হুঁশ।
#আবদুল্লাহ আল মামুন... ৩১-০১-২০১৯।
(ছবিটি নেট থেকে ডাউনলোড করে এডিট করা। শিল্পীর নাম জানা নাই।)
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২
বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....
বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬
গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে...
...বাকিটুকু পড়ুন
কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং...
...বাকিটুকু পড়ুনএমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন