ছড়া কবিতাঃ সমর্পণ ও আশা
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকল ভুলে প্রাণটা খুলে
দিয়ে অট্টহাসি,
খানিক সময় কচু গাছে
নিয়ে নেবো ফাঁসি।
তারপরেতে খাড়া হয়ে
ঝেড়ে গায়ের ধুলা,
আচ্ছা করে দুই কানেতে
গুঁজে নেবো তুলা।
হয়তো এখন শুনবো না আর
মিথ্যা যত বুলি,
সত্যটাকে রেখে দেবো
শিকার মাঝে তুলি।
তবু যদি শুনে ফেলি
মিথ্যা কথা ডাহা,
দেখো তুমি মুগ্ধ হয়ে
বলে দেবো আহা!
আরো আমি বলে দেবো
যেমন তোমার চাই,
বুঝই তো এখন আমার
উপায় কোন নাই।
সত্যটাকে আঁকড়ে ধরে
জীবন যদি যায়,
যদি দেখি বাঁচতে পারি
মিথ্যা কথার ছায়।
তবে ভাবি তা-ই ভালো
তবুও তো বাঁচি,
সত্য রেখে মিথ্যাকেই
মাথায় তুলে নাচি।
তারপরেও মনের কোনে
আবেগ দিয়ে ঠাসা,
কোনরকম আগলে রাখি
একটু ক্ষীণ আশা।
#আবদুল্লাহ আল মামুন… ০৩-০২-২০১৯।
আমারই তোলা ছবি, বুড়িগঙ্গায় লঞ্চের পথ নির্দেশক আলো।
ডিভাইসঃ স্যামসাং জেটু প্রাইম মোবাইল।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪

শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ক্লোন রাফা, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৫৪

আমাদের উঠানে একটা কবর আছে। কবরটা কার, আমি জানি না।
জানি না, এই কথাটা মিথ্যা। আমি জানি কার। কিন্তু নামটা বললে বিপদ হতে পারে। তাই নাম বলি না।
শুধু প্রতি বছর...
...বাকিটুকু পড়ুনজামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!
কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন
হয়তো ২ ঘণ্টা সময় নিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে বসেছেন।
ল্যাপটপে রিপোর্ট লিখছেন।
হঠাৎ Messenger-এ একটা মেসেজ এলো।
ভাবলেন,
“একটু দেখে আসি। মাত্র এক মিনিট।”
মেসেজের উত্তর দিলেন। তারপর Facebook খুলে দুই মিনিট স্ক্রল করলেন।... ...বাকিটুকু পড়ুন
আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন