ছড়া_কবিতাঃ "আমার রান্নাবান্না"
১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে দিলাম বউকে ছুটি
রান্না ঘরের কাজে,
বলে দিলাম রসুইঘরে
আসবে তুমি না যে।
যা পারি আজ রাঁধবো আমি
থাকুন সবাই সাথে,
না পারলে বলে দেবেন
ভুল হয় না যাতে।
চালটা ধুয়ে ভাত বসাবো
পানি দেবো কত?
পুরো পাতিল ভরবো নাকি
থাকবে কিছু নত?
ডিম ভাজি আর আলু ভর্তা
রাঁধতে হবে তাই,
বটি নিয়ে পিঁয়াজ নিয়ে
কাটতে বসে যাই।
খুব আবেগে চোখ দুটো মোর
উঠছে আজি ভিজে,
কেন এতো অশ্রু ঝরে-
বুঝতে পারিনি যে।
ডিম ভাজিতে আদা রসুন
দেবো কতখানি?
দয়া করে বলুননা কেউ
আমি তা না জানি।
আলুগুলো পিষে নিলাম
ভর্তা করার জন্য,
হলুদ দিলাম কয়েক চামচ
খেয়ে হবেন ধন্য।
ভাতের সাথে গরম মশলা
দিয়ে দিলাম এবার,
খুবই মজার হবে জানি
আমার এসব খাবার।
বউকে এবার ডেকে নিলাম
কই গো তুমি এসো,
রান্নাবান্না শেষ হয়েছে
খাবার খেতে বসো।
আপনারাও আসতে পারেন
কোন চিন্তা নাই।
আসুন তবে সবাই মিলে
একসাথেই খাই।।
আবদুল্লাহ আল মামুন
রচনাকাল - ১২ আগস্ট ২০২
(ছবি নেট থেকে নিয়ে এডিট করা। শিল্পীর নাম জানা নেই।)
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪

শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ক্লোন রাফা, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৫৪

আমাদের উঠানে একটা কবর আছে। কবরটা কার, আমি জানি না।
জানি না, এই কথাটা মিথ্যা। আমি জানি কার। কিন্তু নামটা বললে বিপদ হতে পারে। তাই নাম বলি না।
শুধু প্রতি বছর...
...বাকিটুকু পড়ুনজামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!
কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন
হয়তো ২ ঘণ্টা সময় নিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে বসেছেন।
ল্যাপটপে রিপোর্ট লিখছেন।
হঠাৎ Messenger-এ একটা মেসেজ এলো।
ভাবলেন,
“একটু দেখে আসি। মাত্র এক মিনিট।”
মেসেজের উত্তর দিলেন। তারপর Facebook খুলে দুই মিনিট স্ক্রল করলেন।... ...বাকিটুকু পড়ুন
আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন