ছড়া-কবিতাঃ "খিচুড়ি রান্না"
২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খিচুড়ি রান্নার ট্রেনিং তো
ভেস্তে গেলো ভাই,
তবুও আমি ঠিক করেছি
রান্না শিখতে চাই।
বউ বলেছে এসব কিছু
শিখিয়ে দেবে আজ,
রসুইঘরে ঢুকতে হবে
ফেলে সকল কাজ।
চালের সাথে ডাল মিশিয়ে
পানি দেবো সাথে,
লবন মরিচ মশলাও তো
দিয়ে দেবো তাতে।
পানি দিয়ে চুলায় দেবো
রইবো বসে কাছে,
রান্না শেখার মাঝে কিন্তু
বেশ আনন্দ আছে।
এমনি করে ট্রেনিং সেশন
পূর্ণ করার পরে,
বউয়ের কাছে সনদ নেবো
খুবই যতন করে।
ভয়ে আছি শেষে সে যে
কী জানি কী চায়!
বাজেট মতে এই খাতে তো
পাঁচ কোটি সে পায়।।
আবদুল্লাহ আল মামুন
রচনাকাল - ২১ সেপ্টেম্বর ২০২০
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২
বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....
বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬
গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে...
...বাকিটুকু পড়ুন
কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং...
...বাকিটুকু পড়ুনএমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন