somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল্লাহ শব্দ ব্যবহার নিয়ে বিরোধ মালয়েশিয়ায় গির্জায় হামলা

০৯ ই জানুয়ারি, ২০১০ ভোর ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আল্লাহ শব্দ ব্যবহার নিয়ে বিরোধ মালয়েশিয়ায় গির্জায় হামলা
বিবিসি
‘গডের’ অনুবাদ হিসেবে খ্রিস্টানদের ‘আল্লাহ’ শব্দের ব্যবহার নিয়ে বিরোধের জের ধরে মালয়েশিয়ায় দুটি গির্জায় হামলা হয়েছে। এর মধ্যে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে একটি গির্জা ।
এদিকে মুসলিম সংগঠনগুলো গতকাল খ্রিস্টানদের ‘আল্লাহ’ শব্দ ব্যবহারের বিরুদ্ধে বিক্ষোভের প্রস্তুতি গ্রহণ করে।
কুয়ালালামপুরের শহরতলিতে বৃহস্পতিবার মধ্যরাতে পরিচালিত আগুন বোমা হামলায় একটি গির্জার নিচতলা পুড়ে যায় এবং অপর গির্জার নিচতলায় আগুন ধরে যায়। এ ঘটনার প্রেক্ষাপটে পুলিশ সারাদেশের গির্জাগুলোয় নিরাপত্তা জোরদার করেছে। পুলিশ প্রধান মুসা হাসান সাংবাদিকদের বলেন, ‘আমরা ঘটনাটি তদন্ত করছি এবং দোষীদের বিচারের সম্মুখীন করা হবে।’ গির্জা এলাকায় টহল দিতে পুলিশের গাড়িও মোতায়েন করা হবে বলে তিনি উল্লেখ করেন। অগ্নিনির্বাপণ বিভাগের এক কর্মকর্তা জানান, ধর্মীয় ভবনগুলোতে আরও অগ্নিকাণ্ডের ঘটনার ব্যাপারে সব স্টেশনকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
গতকাল বাদজুমা বিক্ষোভ আয়োজনকারী একটি সংগঠন প্রিভুমি পেরকাসা এ হামলার নিন্দা জানায়। তবে তারা সতর্ক করেছেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠী গভীরভাবে উদ্বিগ্ন। সংগঠনের সভাপতি ইব্রাহিম আলী এএফপিকে বলেন, ‘আমার ধারণা, মুসলমানদের ক্ষোভ ও উদ্বেগ প্রকাশে বিধিনিষেধের কারণেই হয়তো গির্জায় হামলা হয়েছে। আপনাদের বুঝতে হবে, মুসলিমরা অসন্তুষ্ট হলে আমি নিশ্চিত যে, দেশে কোনো শান্তি হবে না।’
দেশটির হাইকোর্ট গত সপ্তাহে ক্যাথলিক খ্রিস্টানদের পত্রিকা ‘হেরাল্ড’-এর মালয় ভাষার সংস্করণে ‘গড’-এর অনুবাদ হিসেবে ‘আল্লাহ’ শব্দের ব্যবহারের পক্ষে রায় দেয়। সরকার বলেছে, শব্দটি শুধু মুসলমানদেরই ব্যবহার করা উচিত। হাইকোর্টের সিদ্ধান্তে মালয়েশিয়ায় জাতিগত সংঘাত সৃষ্টি হতে পারে—সরকারের এই যুক্তি উত্থাপনের পর বুধবার রায়টি স্থগিত করা হয়।
হামলায় এসোব্লিজ অব গড সংগঠনের তিন তলাবিশিষ্ট মেট্রো টেবারনাকল গির্জার নিচতলা ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। প্রথম হামলার কয়েক ঘণ্টা পর কুয়ালামপুরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি ক্যাথলিক গির্জায় কেরোসিন বোমা হামলা চালানো হয়। এতে সৃষ্ট আগুনে গির্জা কম্পাউন্ডের আংশিক ক্ষতি হলেও ভবনটি পুড়ে যায়নি। মেট্রো টেবারনাকলের অগ্নিনির্বাপণ বিভাগের অপারেশন প্রধান আনোয়ার হারুন বলেন, ফরেনসিক বিশেষজ্ঞরা পুলিশের সঙ্গে কাজ করেছেন। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে প্রশিক্ষিত কুকুর ইউনিটও নিয়োগ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×