ভাই, একজন তো ১১ বছরের এক মেয়ে'কে ধর্ষণ করছে। মেয়েটি আবার হিন্দু। সব দোষ মেয়ে'টার; কেন সে হিন্দু হইলো, কেন তার বয়স ১১ বছর হইলো, বলেন ?
হুম ! মেয়েটারই দোষ; এই জন্যই করেছে। তাছাড়া, যে করছে সে বাঘের বাচ্চা। তার শক্তি আছে, তার কাছে ধর্ষণ করার অস্র আছে, মেয়েটার বয়সও ১১, সে হিন্দু, এবং যেহেতু মেয়েটা'কে সে কলেমা পড়িয়ে নিয়েছে, তাছাড়া তার সাথে ৯০ ভাগ মুসলমানের প্রত্যক্ষ নয়ত পরোক্ষ সাপোর্ট আছে। সে পারছে করছে, পারলে তার বাল ছিড়ে দেখান...
ভাই, আশরাফুল ম্যাচ ফিক্সিং করছে। স্বীকার করে কান্নাকাটি করছে। পুরো বাংলাদেশ আপ্লুত। একই সাথে রক্তাক্ত; আবার আবেগের কাছে ধর্ষিত।
- সে ভাল খেলোয়াড়, সে এমন একটা দলের খেলোয়াড়, যারা হাসলে বাংলাদেশ হাঁসে, কাঁদলে বাংলাদেশ কাঁদে। সে সেই বাংলাদেশ দলের খেলোয়াড়। যে কোন ম্যাচ যে কোন দিক দিয়ে সে তার ইচ্ছামত ফিক্স করে খেলবে, তার সে সামর্থ আছে। , তার সাথে ৯০ ভাগ মানুষের সাপোর্ট আছে। সে পারছে, করছে। এতে অসুবিধা কি। এই কান্নাকাটি, স্বীকারোক্তিও ফিক্সিং কিনা তদন্ত করে দেখুন !
ভাই, কোন সমস্যা ? এমন উল্টাপাল্টা কথা বলতেছেন কেন ? ভাই, কোন কিছু নিয়ে চিন্তিত ?
...চিন্তিত কিনা বুঝতেছি না, সকালে দেখলাম গুলিস্থান মোড়ের ময়লার ডাস্টবিনের পাশে, খালি গায়ে এক বুড়া চাচামিয়া ৫ টা খেজুরপাতার পাটি নিয়ে বসে আছে, বিক্রির আশায়। আবার বাসায় ফেরার পথে সন্ধ্যা বেলাও দেখি অন্ধকারে সেই পাঁচ'টা পাটি নিয়েই মাথা নিচু করে বসে আছে !
এই চাচা মিয়া সারাদিনে একটা পাটিও বিক্রি করতে পারেনি। হায় ! কেউ কি এই বুড়ো বোকা চাচা মিয়াকে বলে দেয়নি, এই শহরের মানুষেরা ক্ষমতার চাদর বিছানো, টাকার জাজিম শোয়; খেজুরপাতার পাটিতে না....
আফসোস, এই দেশে, মাথা নিচু করে রাখা- কিছু করতে না পারা এই মানুষগুলোর সংখ্যাই বেশি ! কারণে অকারণে এরাই বারবার ধর্ষিত হয় !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



