somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

...সোনালী বিকেলের অপেক্ষা !

০৮ ই জুন, ২০১৩ রাত ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

....ফোনের রিং হচ্ছে।

হ্যালো, তুমি আসছো ?
হুম।
একটু দাড়াও। আমি এক্ষুনি আসছি। জাস্ট দু'মিনিট।

রোকেয়া হলের বিপরীত দিকের চাঁয়ের দোকানের সামনে দাড়িয়ে আছে, নিলয়।
- মামা, একটা র'চা আর একটা বেনসন লাইট দাও তো।
- একটু দাড়ান মামা, দিতেছি।

নিলয়, একবার ঘড়ির দিকে তাকাল, পাঁচ'টা সাতাশ বাজে। চা শেষ করে সিগারেট হাতে নিল। সিগারেট'টা ধরাবে কি ধরবে না ভাবছে।

ধরাবে না বলেও, কি মনে করে সিগারেট'টা ধরালো। একবার আকাশের দিকে তাকাল, আজকের বিকেলটা অনেক সুন্দর। রোদের খুব বেশি তাপ নেই। মৃদ্যু বাতাসও আছে। সিগারেটের ধুয়া ছাড়তে ছাড়তে আশেপাশের মানুষ গুলো দেখছে। এক বয়ষ্ক মানুষকে দেখল, রোকেয়া হলের সামনে দাড়িয়ে আছে, হাতে নেটের ব্যাগ ভর্তি লিচু। কারো জন্য অপেক্ষা করছে মনে হয়।
হাতের সিগারেট শেষ হয়েছে অনেকক্ষণ হল, আরেকটা সিগারেট ধরাতে ইচ্ছে করছে। ইদানিং নিলয়ের এই সমস্যাটা হয়েছে। একটা সিগারেট শেষ হয়ে গেলেই আরেকটা ধরাতে ইচ্ছে করে।

রোকেয়া হলের দিকে তাকাল। দীপা দাড়িয়ে আছে। তার দিকে তাকিয়ে হাতের ইশারা করছে। এই পড়ন্ত বিকেলের আলোয়, হাল্কা হলুদ আর সবুজ রঙের থ্রী পিসে দীপাকে কি অপরুপই না লাগছে। নিলয়ের বুকটা একটু যেন কেমন করে উঠল।

- সরি একটু দেরি হয়ে গেল। তুমি কি করছিলে এতক্ষণ ?
- তেমন কিছু না। এককাপ চা খেয়েছি। আর তোমার অপেক্ষা করছিলাম।
- ও তাই, যাক ভেবে ভাল লাগল। আগে জানলে, আরেকটু দেরি করে আসতাম।
-কেন ?
- না, এমনিতেই। কেউ একজন আমার জন্য অপেক্ষা করে আছে, ভাবতে ভাল লাগছে।
- এতে ভাল লাগার কি আছে। অপেক্ষা করাতো বিরক্তিকর।
- ও তুমি বুঝবে না। আজ তোমার ক্লাস ছিল না ?
- ছিল, যাইনি। একটু গাজীপুর গিয়েছিলাম। বড় ভাইয়ের বাসায়।
তোমার ক্লাস ছিল ?
- হ্যা, তুমি ফোন করার কিছুক্ষণ আগে ফিরছিলাম। এই জন্যই একটু দেরি হয়েছে।
- ও আচ্ছা।
- চল ফুলার রোডের দিকে গিয়ে বসি। ওদিকটা একটু নিরিবিলি আছে।
- চল।

নিলয়-দীপা ফুলার রোডের পাশে বসে আছে। নিলয় ভাবছে কথাটা বলবে কিনা ? দীপা কি কিছু মনে করবে ? আবার ভাবল, না থাক। আজ না।
- তোমাকে আজ একটু অন্যরকম লাগছে।
কি রকম ?
- একটু অস্থির অস্থির, কিছুক্ষণ পরপর পকেটে হাত দিচ্ছো আর বের করছো। কিছু নিয়ে চিন্তিত নাকি ?
- না, ও কিছু নয়। এমনি।
- ও তোমাকে বলা হয়নি, কাল ভোরের ট্রেনে আমি সিলেট চলে যাচ্ছি। আমার রুমমেট মৌসুমী আপু টিকেট কেটে এনেছে।
- কেন ? হঠাৎ ?
- কাল থেকে আঠারো দিন গ্রীষ্মের ছুটি। আব্বু-আম্মুও অনেকদিন থেকেই যেতে বলছিল, মৌসুমী আপু কালই যাবে, তাই তাকে বলেছিলাম আমার টিকেটও যেন কেটে আনে।
- হুম, অনেকদিন তাহলে দেখা হবে না, তাই না ?
- হ্যা, কিন্তু কথা তো হবে।

... তিনমাসের বেশি সময় হয়ে গেছে, ওদের সম্পর্ক। সব কথা হলেও, নিলয় এখনো দীপা'র হাত ধরেনি। নিলয়ের অনেক দিনের ইচ্ছে, কোন এক সোনালী বিকেলে সে দীপার হাত'টা ধরবে।

প্রকৃতিও যেন নিলয়ের হৃদয়ের কথা বুঝতে পেরেই, আজকের বিকেল, এই শান্ত শহরটাকে সোনালী রোদে সাজিয়ে রেখেছিল। না নিলয় আজো পারেনি। সাহসের কাছে হেরে গিয়ে, ফিরে এসেছে। সন্ধ্যা হয়ে যাওয়াতে দীপা একসময় বলল, চল ফিরে যাওয়া যাক।
ওরা আবার দীপার হলের দিকে হাটছে।

অন্য দিনগুলোর মত, সন্ধ্যার সময়, দীপাকে বিদায় জানাল। যাওয়ার সময়, নীলা একবার পিছন ফিরে তাকাল। দেখে নিলয় তাকিয়ে আছে, একটু ফিরে এসে বলল, 'কিছু বলবে ?'
নিলয়, চুপ করে তাকিয়ে থেকে বলল, 'না, কিছু না; কাল দেখা হবে !'
দীপা হেঁসে বলল, ' না কাল হবে না। আমি বাসায় চলে যাচ্ছি তো।'
নিলয়ও হেসে দিয়ে বলল, 'ও সরি, ভুলে গিয়েছিলাম।'
দীপা কিছু না বলে, শুধু হাসলো।
দীপা চলে যাবে, এমন সময় আবার ফিরে এসে হুট করে নিলয়ের হাত'টা ধরল।
নিলয়, বেশ অবাক হয়ে দীপার দিকে তাকাল।
- আচ্ছা, এতদিন হয়ে গেল। তুমি আমার হাত'টা ধরলে না কেন ?
নিলয় একটু আমতা আমতা করতে লাগল, না, মানে চেয়েছি। কিন্তু তুমি কি মনে করো, সাহস হয়নি।
তাকিয়ে দেখে, দীপার চোখ দুটো ভেজা।
- মিথ্যে বলো না, তোমার ইচ্ছে করেনি তাই বলো।
নিলয়, কি বলবে ভেবে পাচ্ছে না। একবার চারপাশে তাকাল। এত ভাল লাগছে। এই মুহুর্তে সে যেন পৃথিবীর সবথেকে সুখী মানুষ।

... পরদিন পত্রিকার নিউজ, হরতালের সমর্থকদের দ্বারা রেললাইনের স্লিলিপার উপড়ে ফেলায়, সিলেটগামী ট্রেন লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত। একসিডেন্টের সময় মোবাইল হারিয়ে ফেলায় নিলয় জানতে পারল না, দীপা'র ডানহাতের এলবো ভেঙে গিয়েছে !

৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×