somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

.... একটি একপর্বের ধারাবাহিক নাটক 'ফাটল' !

১০ ই জুন, ২০১৩ রাত ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




দৃশ্য ১,


ফ্ল্যাশ ব্যাক...

রানা প্লাজা'র পিলারে ফাটল। টিভিতে রানা'র আবেগ জড়িত কন্ঠ, এ সামান্য ফাটল, প্লাস্টার করে দিলে সব ঠিক হয়ে যাবে।
বড় বড় হোমরা-চোমরা'রা সার্টিফিকেট দিয়ে দিলেন।

দৃশ্য ২,

পরদিন, বাংলাদেশ দেখল একটা ছোট ফাটলে কত বড় ইতিহাস তৈরী করে ফেলল।

... তুমি বললেই হবে, আশরাফুল, কত কি করছে। কত কত ম্যাচ জিতিয়েছে। দু'একটা ম্যাচে সামান্য ফাটল ধরিয়ে দিয়েছে, এ আর এমন কি !

আসুন মানব বন্ধন করি, হরতাল করি। আশরাফুল'কে রাষ্ট্রপতি কতৃক ক্ষমা না করা পর্যন্ত বঙ্গভবন ঘেরাও করে রাখি। উৎপল শুভ্র'র ফাঁসি চাই। চান্দু, তুমি কেন এই তথ্য ফাঁস করলে ? কেন তুমি সাভারের টিএনও, চেয়ারম্যান, পুলিশ সুপারের মত আবেগে ভেসে আশারাফুলের এই ফাটল'কে সামান্য বলে চালিয়ে দিলে না। একটু প্লাস্টার করিয়ে নেয়ার সুযোগ দিলে না। কেন কেন ? তুমি বাঙ্গালীর সেন্টিমেন্ট নিয়ে খেললে। তোমাকে টুট টুট...


দৃশ্য ৩,

একটা দুঃস্বপ্ন দেখি,
... ২০১৫ বিশ্বকাপ ক্রিকেট, ফাইনালে বাংলাদেশ।

নাসিরঃ আশরাফুল ভাই, আমার পায়ে কেমন কেমন একটু ফাটল দেখা দিয়েছে।
আশারাফুলঃ হে হে হে, তোরও ফাটলের সাথে যোগাযোগ আছে। ওকে, ফাটলে ঝাকি দিয়ে দে। অসুবিধা কি ?

নাসিরঃ ভাই, পুরোদেশ, ষোলকোটি মানুষ তাকিয়ে আছে। ঝাকি দিব কিনা বুঝতেছি না। নিজের সাথে দেশের সাথে এমন বেঈমানী করে ঝাকি দিতে ক্যামন ক্যামন লাগতেছে।

আশারাফুলঃ আরে ধুর, বাঙালীর কথা চিন্তা করিস না। পরে, ক্যামেরার সামনে একটু কেঁদে দিস, আর মিডিয়ার বেশি প্রেসার আসলে সাথে একটু মুতেও দিস।

নাসিরঃ এইডা কি কন ভাই, ঝাকি দিয়ে কেঁদে না হয় দিলাম মুতে দিব কেন ?

আশরাফুলঃ এইডাই আসল খেলা, সবাই বলবে, নাসির' পোলাডাও আশারাফুলের দেখাদেখি একটা ছোট ভুল'ই না হয় করে ফেলেছে। দেখেন না, সবার সামনে শুধু কেঁদেই দেই নাই, আবেগে মুতেও দিছে। আগের বার আশরাফুল'কে যেহেতু কেঁদে দেয়ার জন্য মাফ করা হয়েছে, এবার ওকে মাফ তো করে দিতেই হবে। সাথে পুরো জাতি'র নাসিরের কাছে মাফ চাইতে হবে। না হলে, মানবন্ধন, লাগাতার হরতাল।

... সামন্য ফাটলে বাংলাদেশ, ফাইনালে ১ রানে পরাজিত।

আসুন, আমরা ফাটল'কে সংরক্ষণ করি। আরো ফাটলের পথ সৃষ্টি করে একের পর এক ইতিহাস সৃষ্টি করি, অতপর, আমরা নিজেরাই ইতিহাস হয়ে যাই। :|
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×