somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আষাঢ়ের কান্না । ;) :#> :P

১৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঈশান কোনে জমে থাকা কালো মেঘ, মেঘ তুমি কান্না হয়ে ঝরে যাও । আমার আকাশ আবার নীল করে দাও । মেঘ তুমি বৃষ্টি হয়ে ঝরে যাও । মেঘ তুমি কান্না হয়ে ঝরে যাও ।

আষাঢ়ে গল্পঃ

হঠাৎ ধেয়ে আসা দমকা বৃষ্টি আমাদের দলটাকে পুরো লন্ডভন্ড করে দিলো । যে যেদিকে পারে দৌড়ে আশ্রয়ের খোঁজ করছে । আমি কোন রকম আধ ভিজে হয়ে জাস ক্যান্টিনের বারান্দায় এসে পৌছলাম । বন্ধ ক্যান্টিনের বারান্দায় চকচকে ইস্পাতের রেলিং দু'হাত দিয়ে ধরে ঠায় দাঁড়িয়ে আছি । চোখে মুখে এসে লাগছে বৃষ্টির ছাঁট । এমন সময় নন্দিতা এলো ।

নন্দিতা আমার পাশে এসে আমার ভঙ্গিতেই দু'হাত দিয়ে রেলিং ধরে দাঁড়ালো । দুজনে নিশ্চুপ বৃষ্টি পড়া দেখছি, বৃষ্টির স্বাদ নিচ্ছি । হঠাৎ খেয়াল করি নন্দিতার হাত আমার হাতকে আলতো স্পর্শ করে আছে । একটা বিদ্যুৎ পুলক যেন বয়ে যায় আমার সারা শরীর জুড়ে । আমি অন্য দিকে তাকানোর ভান করে ওর হাতটা চেপে ধরি । নন্দিতা অমনি ফিক করে হেসে দেয়, অতপর আরো ঘনিষ্ট হয়ে আসে । প্রচন্ড বৃষ্টির সাথে দমকা বাতাসে ভেসে আসছে যেন মহুয়া ফুলের মাতাল গন্ধ ।

আমি নন্দিতার মুখের দিকে তাকাই, চোখে মুখে সলাজ হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে । সেই হাসিতে আমি বারবার বিভ্রান্ত হয়ে যাচ্ছি । আমি নন্দিতাকে খুব কাছে থেকে দেখছি, তার চোখ মুখ ভ্রু ওষ্ঠ জুড়ে ফোটা ফোটা বৃষ্টির জল চুইয়ে পড়ছে । তার মোহন চাহনি আমাকে ক্রমে গ্রাস করে নিচ্ছে । হঠাৎ আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠে । নন্দিতা বুঝতে পেরে আমার হাত তার দু'হাত দিয়ে শক্ত করে চেপে ধরে, সেই হাতের উপর আলতো করে থুতনি রাখে । ওর ভেজা চুল হাওয়ায় দোলে আমার চোখে মুখে মাতাল পরশ বুলিয়ে দেয় । এই ভেজা ঠান্ডা দিনেও ওর শরীর থেকে আগুনের হলকা বের হয়ে আমার শরীরে লাগছে । এই উত্তাপে আমি পুড়ে যাচ্ছি গলে যাচ্ছি ক্রমশ..

আচমকা দৈবাৎ কে যেন আমাকে দিয়ে বলিয়ে নিলো, চুমু খাব । কথাটা আমিই বলেছি কিনা নিশ্চিত হতে চেয়ে দেখি নন্দিতার চোখ থেকে এক অপার্থিব আনন্দআলোর ঝলকানি ঠিকরে পড়ছে । লাজুক হাসি দিয়ে আমার ভেজা বুকে মাথাটা গুজে দেয় । আর আমিও জীবনে প্রথম পুরুষ হয়ে উঠি । পাগলের মত চুমু দিতে থাকি কপাল ভ্রু ওষ্ঠ চোখ অধর নাসিকায়, আর নন্দিতা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁপতে থাকে ।

ক্রমশ টাইম এন্ড স্পেইস অবজ্ঞা করে আমি উড়তে থাকি মহাকাশে । কানের লতি থুতনি গলা বেয়ে নামতে থাকি যক্ষের পাতাল পুরিতে । নন্দিতা দুহাত দিয়ে আমার মাথার পেছনে চুলের গোছা ধরে হ্যাচকা টান দিয়ে বলে, আহা কি হচ্ছে ? তার মৃদু বাঁধা ডিঙ্গিয়ে আমি পাগলের মত খুজতে থাকি ঐ নরম তুলতুলে শরীরের ভিতর লুকিয়ে থাকা সোনার কাঠি রুপোর কাঠি নামক অধরা মনটাকে ।

হঠাৎ পশ্চাতদেশে একটা প্রচন্ড আঘাত, সাথে সাথে নাক-মুখ ঠোকর খেলো ইস্পাতের শক্ত রেলিংয়ে । দাঁতে দাঁত চেপে কোন রকম মাথাটা মাথাটা ঘুরিয়ে দেখি, শাহেদ !

"শালা পারভার্টেড কোথাকার ! রেলিং চেপে ধরে কার কথা কল্পনা করছিলি শালা ??"

B:-/ :| :P



আষাঢ়ে কাব্যঃ

-
-
----------------------------------------
----------------------------------------

চুপিসারে মাস আষাঢ়ে
হৃদয় খুলে দেখি !
সংগোপনে মনের কোনে
কার ছবি দেয় উঁকি ?
-
বর্ষা আকাশ বাউলা বাতাস
বৃষ্টি ভেজা গায়,
এলোকেশে লাজুক হেসে
বিজুলি চমকায় !
-
রেলিং ধরে মনের ঘোরে
দাঁড়িয়ে আছি ঠাঁয়,
মিষ্টি স্পর্শ জাগায় হর্ষ
পুলক বয়ে যায় ।
-
ভেজা চুলে আঙুল দোলে
ভেজা চোখে ওষ্ঠ,
পরিপাটি সোঁদা মাটি
জড়িয়ে শোধায় 'দুষ্ট' !
-
অঝোর ধারায় হৃদয় হারায়
পলাতক প্রেম ফেরে নব্য,
বিজুলি তর্জনে মেঘের গর্জনে
ফুরায় আষাঢ়ে কাব্য ।

;) :#> :P



আষাঢ়ের কান্নাঃ

"বেদনাকে সাথী করে
পাখা মেলে দিয়েছো তুমি
কত দুরে যাবে বল, কত দুরে যাবে বল
তোমার পথের সাথী হব আমি.."

আজ এই বৃষ্টির কান্না দেখে- নিয়াজ মুহম্মদ চৌধুরী ।



*************************************

উৎসর্গঃ সেই সব ব্লগার, যারা নিঃশ্বাসে-প্রশ্বাসে ভালোবাসার মানুষ খুঁজে ফিরছেন ।

কবিতা আর ছবি এই পোস্ট থেকে নেয়া ।




সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
৪৫টি মন্তব্য ৪৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×