খতিয়ে দেখবো
২৯ শে জুন, ২০২০ রাত ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খতিয়ে দেখবো দুর্ঘটনা
খতিয়ে দেখবো খুন,
ত্রাণের চাল লুকালো কারা
গুম হলো তেল-নুন।
রিজার্ভ চুরি খতিয়ে দেখবো
বাদ যাবে না শেয়ার,
ভেবেছো আমায় অকর্মণ্য?
করিনা কিছু কেয়ার?
ইনকাম-ট্যাক্স খতিয়ে দেখবো
খতিয়ে দেখব আহার,
কাকে কাকে ম্যানেজ করে
কেটেছ ক’টা পাহাড়?
খতিয়ে দেখবো মাদক চালান
খতিয়ে দেখবো বর্ডার,
ক’টা লাশ ফেলেছ কবে
কে দিয়েছে অর্ডার?
ব্যাংক লুটেছ? খতিয়ে দেখবো
বেগম পাড়ায় নাকি,
বাড়ি কিনেছ কোথায় কোথায়?
ট্যাক্স দিয়েছ ফাঁকি?
খতিয়ে দেখবো সড়ক-সেতু
খতিয়ে দেখবো টেন্ডার।
নিয়োগ কর্ম খতিয়ে দেখবো
খতিয়ে দেখবো জেন্ডার।
খতিয়ে দেখবো পরিবহন
খতিয়ে দেখবো শ্রমিক,
খতিয়ে দেখবো গুম-হত্যা
করছে কারা ক্রমিক।
খতিয়ে দেখবো ডেস্কো-ওয়াসা
খতিয়ে দেখবো রাজউক,
খতিয়ে দেখবো মন্ত্রণালয়
পাগলা-ঘন্টি বাজুক।
স্বাস্থ্য-সেবা খতিয়ে দেখবো
খতিয়ে দেখবো ডাক্তার,
খতিয়ে দেখবো আইন-আদালত
পাইক-পেয়াদা-মোক্তার।
পেপার-টিভি খতিয়ে দেখবো
খতিয়ে দেখবো খবর।
খতিয়ে দেখবো তলে তলে
খুড়ছ নাকি কবর?
খতিয়ে দেখবো সুচি মোদি
খতিয়ে দেখবো ট্রাম্প,
খতিয়ে দেখবো ঘোড়া ডিঙিয়ে
কে দিচ্ছে জাম্প।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০২০ রাত ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলোকিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুনরেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুন