somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাপানিদের অদ্ভুদ কিছু বৈশিষ্ট

৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীতে সব জাতির থেক জাপানিজরা সম্পূর্ণ বিপরীতধর্মী কিছু চারিত্রিক বৈশিষ্ট নিজেদের মধ্যে ধারন করে নিজেদেরকে অদ্ভুদ এক জাতি হিসেবে ধরে রেখেছে। সে রকম ১০ টি বিষয় এখানে উল্লেখ করব:
১. জাপানিজরা প্রচন্ড বিনয়ী, দায়িক্তশীল এবং হেল্পফুল; আপনাকে সাহায্য করার জন্য পারলে যেন জান দিয়ে দেয়! কিন্তু কখনও তারা অন্তর দি্যে ভালবেসে আপনাকে আপন করে নিবে না।
২. অধিকংশ জাপানীজ কোন ধর্ম বিশ্বাস করে না, অথচ ধর্মের মোরাল বিষয়গুলো তারা তাদের প্রত্যহিক জীবনে ধারন করে বা অভ্যাসে পরিনত করে ফেলেছে, যা যেকোন ধর্ম প্রধান দেশের নাগরিকদের থেকে কম নয়।
৩. এরা আপনার পরিবারের সব কথা খুব আগ্রহ নিয়ে শুনবে, আপনাকে তা বলতে উতসাহ দিবে, কিন্তু নিজেদের ফ্যামিলি সম্পর্কে কোন কথা বলতে চাইবে না। এমন কি বিবাহিত কি না, বাচ্ছা কয়জন এ ধরনের সাধারন বিষয় গুলোও না।
৪. আপনি যদি পথে ঘাটে কোন বিপদে পড়েন, পারত পক্ষে আগ বাড়িয়ে আপনাকে সাহায্য করতে যাবে না। অথচ “ওনেগাই শিমাস” বলে সাহায্য চাইলে নিজের কাজ বাদ দিয়ে আপনার উপকার করার জন্য উঠে পড়ে লেগে যাবে।
৫. ফ্রি সেক্স এর দেশ জাপান, এশিয়ায় পর্ণ মুভি বানানোতে এরা অন্যতম, কিন্তু রাস্তা ঘাটে কখনও দুই জাপানিজ কে চুম্মা-চাট্টি করতে দেখবেন না। এমন কি ক্যাম্পাসে কোন জুটিকে হাত ধরে হাটতে বা বসে গল্প করতেও দেখবেন না ।
৬. অধিকংশ জাপানীজ, বিশেষ করে যারা সার্ভিস রিলেটেড কাজ করে তারা সারাক্ষন মুখে একটা মাপা হাসি ঝুলিয়ে রাখে; যেন কতই না হাসিখুশি, অথচ বিশ্বে আত্মহত্যার রেট জাপানে সর্বাধিক।
৭. বোমা মেরে আমেরিকা জাপানের যে ক্ষতি করেছে তা জাপানের ইতিহাসে আর কেও করেনি। অথচ সেই আমেরিকা এখন জাপানের সবচেয়ে কাছের বন্ধু দেশ। শুধু সরকার নয়, সাধারন জাপানিজরাও কোন ভাবে একটু আমেরিকার ছোয়া পেলে নিজেদের ধন্য মনে করে।
৮. জাপান ফাস্ট ওয়াল্ড কান্ট্রি গূলোর অন্যতম, কিন্তু ভিতরে ভিতরে আবার প্রচন্ড কনজারভেটিভ। নিজেদের ভাষা, নিজেদের দেশ, নিজেদের ঐতিয্য কে এরা এমন ভাবে সংরক্ষণ করে যাতে বিদেশীরা তাদের সাথে মিশে যেতে না পারে।
৯. প্রায় শতভাগ শিক্ষিত একটি উন্নত দেশ হলেও জাপানে মহিলাদের অবস্থান খুব একটা সম্মানজনক অবস্থায় নয়। চাকুরীতে উচুপদে মহিলাদের সংখ্যা খুব বেশী নয়। তারা ঘরেও নাকি খুব নিগৃহীত; বৌ পেটানোতে জাপানিজ পুরুষদের সুখ্যাতি আছে। অথচ অধিকংশ পরিবারে কর্তার মাসিক বেতন তার বৌ এর একাউন্টে জমা হয় বা গিন্নিই মূলত সংসার হ্যান্ডেল করে।
১০. কথায় কথায় বিনয় সুচক বিশেষণ আর ঘন ঘন মাথা ঝাকুনি দেখে যে কেও ভাব্বে এরা কত কোমল হ্রিদয়ের মানুষ কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় এরা নাকি এক সময় নতুন বন্দুক বানিয়ে তা পরীক্ষা করার জন্য চীন-কোরিয়া থেকে মানুষ ধরে এনে লাইনে দাঁড় করিয়ে গুলি করে পরখ কোর্ট তা কয়টারে ফুটা করতে পারে। তারো আগে এক যুদ্ধে সেনাবাহিনীতে পুরষ্কার ঘোষণা করা হয়েছিল একজন সৈনিক এক তরবারি দিয়ে কয়জন চাইনিজের গলা কাটতে পারে। একটা ছবি দেখে ছিলাম, দুই সৈনিক তাদের তরবারি সহ পোজ দিয়ে ছবি তুলছে ... একজন সম্ভাবত কেটেছে ১৫৫ টা, আরেকজন ১৫৪ টা !
জাপানিজ সোসাইটিকে “Sand Society” বলা হয়ে থাকে; এরা সারাজীবন পাশাপাশি বসবাস করে কিন্তু কেও কারো সাথে একেবারে মিশে যায় না। আর আমরা হচ্ছি “Soil society” মারামারি কাটাকাটি যা-ই করি, একসাথে মিলে মিসে থাকি।



পোস্ট টি ভাল লাগলো তাই কপি করে নতুন করে দিলাম । দয়া করে ভুল বুঝবেন না Click This Link
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৭
১১টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×