somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় সামহয়্যারইন ব্লগ ও সামহয়্যারইন ব্লগ পরিবারের সদস্যগণ,সবাইকে অনুরোধ করছি :| :|

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :








প্রিয় সামহয়্যারইন ব্লগ ও সামহয়্যারইন ব্লগ পরিবারের সদস্যগণ,
গতকাল থেকে বাংলা ব্লগ কমিউনিটি একটা ধোঁয়াশার মধ্যে সময় পার করছে।সরকার ধর্ম অবমাননাকারীদের আইনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে।এই সিদ্ধান্তের বিষয়ে নানাবিধ মতামত থাকতে পারে।কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশী দরকার একটা বিষয়ে মতৈক্যের।আর তা হল,গুটি কয়েক ধর্ম অবমাননাকারিদের জন্য সরকার যেন সামহয়্যারইন ব্লগের উপর কোন অন্যায় শাস্তি না দেয়।
আমরা বিনা যুদ্ধে সরকারের কোন অন্যায় সিদ্ধান্তের কাছে মাথা নত করতে রাজিনা।গুটি কয়েক ব্লগারের দায় কেন পুরা সামহয়্যারইন ব্লগ পরিবারের সকল সদস্য নিতে যাবে?কোন ব্লগার যদি অন্যায় করে থাকে তবে তার শাস্তি হবে কিন্তু ব্লগের উপর কেন শাস্তি চাপিয়ে দেওয়া হবে?
সামহয়্যারইন যদি সরকার বন্ধ করে দেয় তবে কি উপায় করে সামু দেখা বা ব্যবহার যাবে,সেই তত্ত্ব নিয়ে ঘাটার কোন মানে নেই।আমরা কেন সরকারের ঢালাও শাস্তি প্রদানের সিদ্ধান্তের বিরুদ্ধে এক হচ্ছি না।সরকার যে ঢালাও শাস্তি দিবে,এমন ঘোষণা না দিলেও কিছু আশংকা থেকেই যায়।আর সরকার যাতে কোন রকম অন্যায় সিদ্ধান্ত না নেয়,তার জন্য আমরা কি কিছু করতে পারিনা?নাকি বন্ধ সাইট কিভাবে ব্যবহার করা যায় তার প্র্যাকটিস করতে থাকব?
আশা করেছিলাম, ব্লগিয় রথী-মহারথী যাদের কোথায় পরম ক্ষমতাশালী মডারেশণ প্যানেল উঠত বসত তারা এগিয়ে আসবে এই দুর্দিনে।একটি রূপরেখা প্রণয়ন করবেন যাতে সাধারণ ব্লগাররা একত্রে থেকে সরকার যাতে কোন অন্যায় সিদ্ধান্ত না নিতে পারে তার জন্য কি কি করা যায় বা যদি কোন অন্যায় সিদ্ধান্ত নিয়েই নেয় তবে আমাদের কি করা উচিত, এমন কোন লেখা নিয়ে হাজির হবেন।কিন্তু সময়ের প্রয়োজনে সেই রথী-মহারথী ব্লগাররা ইন্দুরের গর্তে লুকায়ছে।কিন্তু সাধারণ ব্লগাররা কেউ লুকায়নি।তারা সামহয়্যারইন ব্লগের সাথে পরিবারবদ্ধ হয়ে ছিল,আছে,থাকবে।
মনে হইল সাধারণ ব্লগারদের একটা জায়গা দরকার যাতে সকল সাধারণ ব্লগার তাদের মতামত প্রকাশ করতে পারে নির্দিষ্ট কিছু ইস্যু নিয়ে।বর্তমানে দুটি ইস্যু নিয়ে আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।
প্রথমত,সরকার যাতে গুটি কয়েক ব্লগারের দায় সামহয়্যারইন ব্লগের সকল ব্লগারের উপর চাপাতে না পারে
এবং
দ্বিতীয়ত,যদি সরকার সামহয়্যারইন ব্লগের বিরুদ্ধে কোন অন্যায় সিদ্ধান্ত নেয় তবে আমাদের করনীয় কি হবে?

উক্ত দুটি ইস্যু নিয়ে মতামত জানানোর জন্য সবাইকে নীচের পেজে আসার আমন্ত্রন রইল।তবে একটি বিষয় মাথায় রাখতে হবে,আমরা কোন নেতা চাইনা,সিদ্ধান্ত সবার সাথে শেয়ার করে নেওয়া হবে।আসবেন তো?
সামুর আওয়াজ
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৫
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×