somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিপিএলের টাকার কেলেঙ্কারি

০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিপিএল শেষ হয়ে গেছে প্রায় দেড় মাস। অথচ খুলনা রয়্যাল বেঙ্গলস ও দুরন্ত রাজশাহী ছাড়া কোটি টাকার এই টুর্নামেন্টে আর কোনো ফ্র্যাঞ্চাইজিই স্থানীয় খেলোয়াড়দের এখনো নিলাম মূল্যের ২৫ শতাংশের বেশি অর্থ দেয়নি। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির অন্তত আটজন খেলোয়াড় পাননি এক টাকাও। ক্রিকেটারদের সংগঠন কোয়াব পরিচালিত জরিপে বেরিয়ে এসেছে এসব তথ্য। অবশ্য জরিপের ফলাফলে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবালসহ অন্তত ১৩ জন খেলোয়াড়ের পাওনা সম্পর্কে কোনো তথ্য নেই।
বিপিএলের খেলোয়াড় চুক্তি অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগেই নিলাম মূল্যের ২৫ শতাংশ অর্থ পেয়ে যাওয়ার কথা ক্রিকেটারদের। টুর্নামেন্ট শেষ হওয়ার আগে দেওয়ার কথা আরও ২৫ শতাংশ, বাকি ৫০ শতাংশ টুর্নামেন্ট শেষ হওয়ার ৬ মাসের মধ্যে। কিন্তু কোয়াবের জরিপে যেন ফ্র্যাঞ্চাইজিদের ‘দারিদ্র্য’ই প্রকটভাবে ফুটে উঠল! নইলে নিলামে টাকার গরম দেখানো ফ্র্যাঞ্চাইজিরা টাকা দেওয়ার সময় এমন হিমশিম খাবে কেন?
জরিপের ফলাফল অনুযায়ী খুলনা রয়্যাল বেঙ্গলস ও দুরন্ত রাজশাহী মোটামুটি সব খেলোয়াড়কেই শতকরা ৫০ ভাগ অর্থ দিয়ে দিয়েছে। বাকিরা খেলোয়াড়ভেদে দিয়েছে ৪ থেকে ২৫ শতাংশ পর্যন্ত। সবচেয়ে খারাপ অবস্থা বরিশাল বার্নার্স ও চিটাগং কিংসের। বরিশাল এক টাকাও দেয়নি চারজন খেলোয়াড়কে, সর্বোচ্চ ২৫ শতাংশও দিয়েছে মাত্র চারজনকে। আর চিটাগং এক টাকাও দেয়নি তিন জনকে।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দারের দাবি, কোয়াবের হিসাবে ভুল থাকতে পারে, ‘আমাদের হিসাবে প্রথম ২৫ শতাংশ সব ফ্র্যাঞ্চাইজি দিয়েছে। দ্বিতীয় ২৫ শতাংশ দিয়েছে শুধু ঢাকা ও রাজশাহী। তা ছাড়া ১০ থেকে ২০ হাজার ডলার মূল্যসীমার কোনো খেলোয়াড়ের দাম ২০ হাজার ডলারের বেশি উঠলে বাড়তি টাকাটা এই হিসাবে আসবে না। ২৫ শতাংশ হবে শুধু ২০ হাজার ডলারের। বাড়তি টাকার ৬০ শতাংশ পাবে বোর্ড, ৩০ শতাংশ খেলোয়াড় ও ১০ শতাংশ পাবে গেম অন।’
গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব তার পরও কোয়াবের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, ‘তাদের সঙ্গে আলোচনা করে আরও কিছু বিষয়ের সমাধান করতে চাই আমরা। যেমন অনেক খেলোয়াড় বিসিবির মাধ্যমে না এসে নিজেরাই ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে টাকা নিয়ে নিয়েছে। অনেকে আবার নিলামের আগেই চুক্তি করে ফেলেছে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। এসবও খতিয়ে দেখতে হবে।’
তবে কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পালের জোর দাবি, জরিপে ভুল নেই। ফলাফলে কিছু খেলোয়াড় সম্পর্কে তথ্য না থাকলেও তিনি বলছেন, ‘যাদের পাওনা সম্পর্কে তথ্য দেওয়া হয়নি তাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি। তবে জরিপের ফলাফল শতভাগ সঠিক। খেলোয়াড়দের সঙ্গে কথা বলেই এটা করা হয়েছে। এখানে কোনো ভুল তথ্য নেই।’ বিসিবি এবং গভর্নিং কাউন্সিলকে আরও ১০-১২ দিন আগে জরিপের ফলাফল সরবরাহ করা হলেও খেলোয়াড়দের পাওনা মেটানোর উদ্যোগ না নেওয়ায় হতাশা প্রকাশ করেছেন দেবব্রত।
ইসমাইল হায়দার অবশ্য আশ্বাস দিলেন, বকেয়া শোধ না করা ফ্র্যাঞ্চাইজিদের বিরুদ্ধে এবার আক্ষরিক অর্থেই কঠোর অবস্থানে যাচ্ছে বিসিবি, ‘আমাদের আইনের আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। যারা এখনো ৫০ শতাংশ অর্থ পরিশোধ করেনি তাদের আগামী সপ্তাহে উকিল নোটিশ দেওয়া হবে। বিসিবি যেহেতু গ্যারান্টর, ফ্র্যাঞ্চাইজি টাকা না দিলে বোর্ডই খেলোয়াড়দের টাকা পরিশোধ করবে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির মালিকানা কেড়ে নেওয়া হবে। ফ্র্যাঞ্চাইজিদের অনেক সময় দেওয়া হয়েছে। তার পরও টাকা দিতে না পারলে সেটা তাদের ব্যর্থতা।’
বিপিএলের পাওনা এবং খেলোয়াড়দের স্বার্থসংশ্লিষ্ট আরও কিছু বিষয়ে কথা বলার জন্য বিসিবি সভাপতির কাছে সময় চেয়েছে কোয়াব। আলোচনার বড় বিষয় হতে পারে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগও। ‘আমরা চাই, এ মাসেই লিগ শুরু হোক। সেটা না হলে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করা হবে’—বলেছেন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×