গত সপ্তাহটা আমাদের দেশের মানুষ অবিশ্বাস্য সব ঘটনা নিজের চোখে দেখেছে। কেমন যেন এক ঘোর লাগা সময় গেল। এক স্বপ্ন যাত্রায় আমাদের নিয়ে চলেছে সাকিবরা।
কাল কি এই স্বপ্নযাত্রার মধুর সমাপ্তি হবে? কাল যদি বাংলাদেশ হেরেও যায় তবু দুখ নেই, কিন্তু কেন যেন মনে হচ্ছে কাল আমরা পারব। আমাদের ক্রিকেটারদের একতা আর আত্মবিশ্বাসে মুগ্ধ হচ্ছি আর আফসোস হচ্ছে, ইস!! এই ক্রিকেটারদের কাছ থেকে আমাদের কত কিছু শেখার আছে।
এদের মত দেশের সবগুলো মানুষ যদি নিজের কাজটা ঠিকমত করত, আর দেশপ্রেমটা বুকে নিয়ে জাতিয় স্বার্থে এক হয়ে থাকত তবে আমাদের উন্নয়নের জন্য দশ বছর ও লাগতো না।
আমাদের দুর্ভাগ্য আজ ও আমার দেশের খেলায় কিছু মানুষ ভারত, কিছু মানুষ পাকিস্তানকে সাপোর্ট করে । খেলার মত একটা সর্বজনীন ব্যাপারেও আমরা এখনো এক হতে পারলাম না, তাহলে জাতীয় স্বার্থে কিভাবে পারব।
আমাদের তো অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে, এখন চাই একটা দেশপ্রেম বিশ্ববিদ্যালয়, যেখানে শুধু দেশপ্রেমের গুরুত্ব শেখানো হবে।
ক্রিকেটাররা দেশপ্রেমে এক এবং অনন্য বলেই আজ তারা উদাহরন, তাহলে আমরা গোটা জাতি কেন পারবনা এক হয়ে দেশপ্রেমের উদাহরণ হতে।
পাকিস্তানকে আগে হারাতে না পারায় অনেক আফসোস লাগছিলো, কিন্তু এখন মনে হয় ঠিক ই আছে, বড় মাছটা শেষে ধরাই মজা বেশি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


