somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুমায়ন আজাদের প্রবচগুচ্ছ: বাংলা সাহিত্যে ঝড় তুলেছিল যে বই।

২৬ শে জুন, ২০১২ রাত ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ" নামে একটি পুস্তিকা বাংলা সাহিত্যে এক অসাধারন আলোড় ন তৈরি করেছিল। বইটি বের হবার পূর্বে এবং পরে এটি নিয়ে রীতিমত এক যুদ্ধ যুদ্ধ অবস্থা হয়েছিল সাহিত্যকদের মধ্যে। বিশেষ করে হুমায়ুন আজাদ, শামসুর রাহমান এবং সৈয়দ শামসুল হকের মাঝে শুরু হয়ে যায় এক তিক্ততম সাহিত্যযুদ্ধের যা এক পর্যায়ে পরিণত হয় রীতিমত মল্লযুদ্ধে। রুক্ষ ভাষায় একে অপরকে আক্রমন করেন তারা। স্বভাবতই হুমায়ুন আজাদ ছিলেন অধিক রুক্ষ আর আক্রমনাত্মক যার পরিচয় আপনারা পাবেন আলোচিত পুস্তিকাটির ভূমিকাতে
(বারবার পুস্তিকা বলছি কারন ঠিক বই বলতে আমরা সাধারনত যা বুঝি "হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ" তার থেকে ব্যতিক্রম, পড়লেই বুঝবেন।)

যাহোক বাড়তি আলোচনায় না গিয়ে কয়েকটি প্রবচন এখানে তুলে ধরছি, তাহলেই বুঝবেন এর শক্তি:



১। বুদ্ধিজীবীরা এখন বিভক্ত তিন গোত্রে: ভন্ড, ভন্ডতর, ভন্ডতম।

২। কারো প্রতি শ্রদ্ধা অটুট রাখার উপায় হচ্ছে তার সাথে কখনো সাক্ষাত না করা।

৩। কোন কালে এক কদর্য কাছিম হারিয়েছিল এক খরগোশকে, সে গল্পে কয়েক হাজার বছর ধরে মানুষ মুখর। তারপর খরগোশ কতো সহস্রবার হারিয়েছে কাছিমকে, সে কথা কেউ বলে না।

৪। ভারতীয় সাম্প্রদায়িকতা আর মৌলবাদের আধুনিক উত্স মোহনচাদ করমচাদ গান্ধি।

৫।মুর্তি ভাংতে লাগে মেরুদন্ড আর মুর্তিপুজা করতে লাগে মেরুদন্ড।

৬। ইতিহাস হচ্ছে বিজয়ীর লেখা বিজিতের নামে একরাশ কুত্সা।

এরকম প্রায় ২০০ প্রবচন নিয়ে বইটি। তবে সবচেয়ে বিতর্কিতটি হল:



না থাক এখানে দিব না, কি বলেন??:P তবে আপনারা চাইলে আরো দিতে পারি। বইটি হাতের কাছে তো!



এবার কিছু মামুনীয় প্রবচন, আশা করি কেউ মাইন্ড খাবেন না ভাইয়েরা।:):)

১। একজন হুমায়ুন আজাদ বা আহমেদের জীবনের তিনটি অংশ: চিন্তা, চিন্তা আর ঘুম। বাংলাদেশে আরেকজন হুমায়ুন আজাদ বা আহমেদ আসবে না, কারণ মেধাবীরা এখন শিক্ষক হয় না, তারা হয় ব্যাংকার; তাদের জীবনের তিনটি অংশ: অফিস, গাড়ি, ঘুম। আর অমেধাবীরা হয় শিক্ষক; তাদের জীবনের ও তিনটি অংশ: ক্লাস, লবিং, ঘুম।

২। সাংবাদিকরা নাকি সমাজের আয়না; মনে রাখবেন আয়নায় আপনি যাকে দেখেন সে সত্য আপনি নন।





তুমি ডাকলেই মনে হয় একাকি ছিলাম আমি
তুমি ডাকলেই প্রিয়ময় হয় আমার নির্জনতা।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১২ রাত ১১:৫০
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×