দাগনভূঞার মিয়াজির ঘাট : ছোট ফেনী নদীর ভাঙনে ক্ষতিগ্রস্থ ১০০ পরিবার মাথা গোজার ঠাঁই খুঁজছে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আবদুল্লাহ আল-মামুন, (ফেনী)
ছোট ফেনী নদীর ভয়াবহ ভাঙনে তিগ্রস্থ হয়েছেন তালতলি গ্রামের মিয়াজির ঘাট এলাকার প্রায় শতাধিক পরিবার। দাগনভুঞা সদর ইউপির তালতলি গ্রাম ও সোনাগাজীর দনি চর মজলিশপুর গ্রামের বাসিন্দাদের দু’চোখে এখন শুধুই অন্ধকার। সর্বস্ব হারিয়ে আজ তারা নিঃস্ব। নদীর করাল গ্রাসে সর্বস্ব বিলিন হয়ে যাওয়া বাসিন্দাদের দিন কাটছে হতাশায়।
সরেজমিন ঘুরে জানা যায়, ২০০৭ সাল থেকে এই এলাকায় নদী ভাঙনের প্রকোপ দেখা দেয়। কাজীরহাট স্লুইসগেট ভেঙে সাগরে ভেসে যাওয়ায় উত্তাল ঢেউয়ের তালে লোনা পানি প্রবেশ করে ছোট ফেনী নদীতে, বাধহীন পানির প্রবল ¯্রােতে ভেঙে একাকার হয়ে যেতে থাকে এতদঅঞ্চলের মানুষের বসত ভিটা। লোনা পানি এসে নষ্ট করে দিয়েছে ফসলী জমির মাঠ। নদী পাড়ের মানুষের সামনে একের পর এক দূর্যোগের ঘনঘটা দেখা দেয়। অনাগত ভবিষ্যতের চিন্তায় মুষড়ে পড়ে নদী পাড়ের সহজ সরল মানুষ গুলো।
এলাকাবাসীরা জানান, ইতিমধ্যে চরলীগঞ্জ গ্রামের ৯নং ওয়ার্ডের হাফেজ কালিম উল্ল্যার পুরো বাড়ী গ্রাস করেছে নদী। উক্ত বাড়ীর প্রায় ২০টি কৃষক পরিবার ছামিয়ানা টাঙিয়ে নদী চরে মানবেতর জীবন যাপন করছে।
দনি চর মজলিশপুর গ্রামের বাসিন্দা নজির আহমদ, ছকিনা খাতুন, হারধন মিয়া, মেমিনুল হক, মিজানুর রহমান, নেয়ামত উল্ল্যাা ইতিমধ্যে বাপদাদার বসত ভিটা নদী গর্ভে বিলিন হয়ে পথে বসেছেন। তিগ্রস্থ ছকিনা চোখের পানি মুচতে মুচতে জানান, ইতিমধ্যে নদী সংলগ্ন চরে ছামিয়ানা টাঙ্গিয়ে খোলা আকাশের নিচে রাত্রিযাপন করছি। ৩বার বসত ভিটা পরিবর্তন করেছি। কিন্তু নদী রেহাই দিলনা ৩টি বসত ভিটাই নদী কেড়ে নিয়েছে।
মোমিনুল হক জানান, আমাদের এই দুর্দিনে কেউ ফিরেও তাকায়নি, স্থানীয় চেয়ারম্যান মেম্বার ও খবর রাখেনি। ফলে এখন অনাহার অর্ধাহার আর চোঁখের পানি তাদের সম্বল। স্থানীয়রা জানান, এখন তিগ্রস্থদের জন্য পুনর্বাসন বা মাথাগোজার অন্তত ভিটে মাটির দরকার আর ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া।
এ ব্যাপারে সোনাগাজী উপজেলা চেয়ারম্যান কামরুল আনাম জানান, সেখানে স্থানীয়ভাবে গাফলতি আছে এতগুলো লোকের দুর্দশার ব্যাপারে সে আমরা অন্ধকারে আছি। তিনি বিষয়টি দেখবেন।
দাগনভূঞা সদর ইউনিয়নের চেয়ারম্যান এম এ হোসেন দুর্দশাগ্রস্থ লোকদের সহায়তায় সকলকে এগিয়ে আসার আহবান জানান।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ধূ ধূ প্রান্তরে শহর পত্তন হলো সেদিন। আর সেখানে এই কফি শপ।

[link|https://www.somewhereinblog.net/blog/humaira_haroon/30390913|ছবি ব্লগ - ২... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৯

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন
লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।