বেশিরভাগ মানুষের বিশ্বাস, সাপ কামড়ালে মানুষের মৃত্যু অবধারিত। কিন্তু তথ্যটি সম্পূর্ণ সঠিক নয়। এর বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথম কথা হলো, আমাদের দেশে অন্য দেশের তুলনায় বহু কম সাপ রয়েছে। আর যেগুলো আছে সেগুরোর ৯০ ভাগ কামড়ালে তাতে ভয়ের কিছু নেই। কিন্তু দংশন করা সাপটি বিষাক্ত কি না, তা বুঝতে পারি না। কারণ অনেক সময় সাপটি ঠিকমতো দেখার আগেই তা আক্রমণ করে বসে। তাই যেকোনো সাপ কামড়ালেই সঙ্গে সঙ্গে অ্যান্টি-ভেনম ইঞ্জেকশন নেয়া উচিত।
তবে একটি কথা সত্যি যে, সাপে কামড়ালে মানুষ নিজে যত আতঙ্কিত হন, তার চেয়ে বেশি ভয় পান অন্যদের ভয় দেখে। এছাড়া সিনেমায় সাপ কামড়ালে যেভাবে মুখ দিয়ে চুষে বিষ বের করা দেখানো হয়, তা একেবারেই অবাস্তব। এমন কাজে যে বিষ মুখ দিয়ে চুষে বের করে, তার জীবনেও বিপদ ঘনিয়ে আসতে পারে।
সাপে কামড়ালে তাহলে কী করবেন?
কাউকে সাপে কামড়ালে প্রথমেই তার মন থেকে ভয় তাড়ানোর চেষ্টা করুন। আক্রান্ত মানুষটিকে বেশি আতঙ্কিত হতে দেবেন না। এতে শরীরে অন্য সমস্যাও দেখা দিতে পারে। হ্যার্ট অ্যাটাকও হতে পারে। এমনকি ডায়াবেটিক রোগীদের ব্লাড লেভেল বেড়ে যেতে পারে। সাপে কামড়ানো জায়গা তৎক্ষণাৎ পরিষ্কার করে ঢেকে দিন। এতে সংক্রমণের আশঙ্কা থাকে না।
সে জায়গায় চাপ দিয়ে বিষ বের করার অযথা চেষ্টা চালাবেন না। হাতের কোনো অংশে সাপ কামড়ালে সঙ্গে সঙ্গে ঘড়ি, আংটি ইত্যাদি খুলে ফেলুন। এছাড়া নির্দিষ্ট জায়গাটি যথাসম্ভব নড়াচড়া না করে থাকুন। সঞ্চালন যত কম হবে, বিষ ততই কম ছড়াবে।
সাপে কামড়ানো ব্যক্তিকে যদি আধ ঘণ্টার মধ্যে ডাক্তারের কাএছ নিয়ে যেতে না পারেন তবে নির্দিস্ট জায়গাটির দু’পাশে শক্ত করে বেঁধে দিন। এমন করলে সে জায়গায় রক্তা সঞ্চালন কম হবে। ফলে রক্তের মাধ্যমে শরীরে বিষ ছড়ানোর সম্ভাবনাও কম হবে। এরপর যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে পৌঁছানোর চেষ্টা করা উচিত যাতে অ্যান্টি-ভেনম ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা করা যায়।
আলোচিত ব্লগ
ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ধূ ধূ প্রান্তরে শহর পত্তন হলো সেদিন। আর সেখানে এই কফি শপ।

[link|https://www.somewhereinblog.net/blog/humaira_haroon/30390913|ছবি ব্লগ - ২... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৯

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন
লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।