আবদুল্লাহ আল-মামুন, ফেনী
অজ্ঞাত চর্মরোগের কবলে পড়ে ফেনীর দাগনভূঞা উপজেলার শিশু ইয়াকুব (৯) ও তার পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করছেন। গরম আসলেই তার শরীরে নতুন করে ফোসকা পড়ে। একপর্যায়ে শরীরে তের সৃষ্টি হয়। দুর্গন্ধের কারণে তখন বসবাস করা কঠিন হয়ে পড়ে।
পরিবার সূত্র জানায়, দাগনভূঞা উপজেলার গনিপুর গ্রামের মিন্নত আলী ভূঞা বাড়ীর রিক্সাচালক মোঃ ইসমাঈল। মা, স্ত্রী আর ২ ছেলে ২ মেয়ে নিয়ে অভাবের সংসার। জন্ম হয় ছোট ছেলে মোঃ ইয়াকুব বিপলু। জন্মের দিন থেকেই সারা শরীরে পানিযুক্ত ফোসকা চোখে পড়ে সবার। ফোসকার কারণে তাকে নিয়ে হতাশায় পড়ে যান বাবা-মা সহ পুরো পরিবার। কোলে বা বিছানায় কোথাও রাখা যায়না শিশুটিকে। শিশুটির চিৎকারে আশপাশের আকাশ-বাতাস ভারী হয়ে উঠে।
প্রথমে স্থানীয় চুঙ্গারপুল নামক স্থানের গ্রাম ডাক্তার কাশেমের নিকট থেকে ওষধ খাওয়ানো হলেও কোন পরিবর্তন চোখে পড়েনি। রিক্সাচালক পিতা ছেলে ইয়াকুবকে এলাকার অনেকের পরামর্শে নিয়ে যান তালতলী বাজার সংলগ্ন আনু মিয়া বাড়ীর এক কবিরাজের কাছে। কবিরাজ শিশুটির জন্য তিলের তেলের তৈরী পেস্ট ব্যবহারের পরামর্শ দেন। কবিরাজের কথায় তিলের তৈল ব্যবহারের পর শিশুটির সারা শরীর কালো বর্ণ ধারণ করে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এরপর নেয়া হল চট্টগ্রামের আমানত শাহ (রহ.) ও হযরত বায়েজিদ বোস্তামীর (রহ.) মাজারে। মান্নত করা হয় মূল্যবান অনেক কিছু। কোন ফল হয়নি।
শেষে গ্রামের এক ব্যক্তির সহায়তায় শিশুটির পিতা যান বিশিষ্ট শিল্পপতি ও দাগনভূঞার সন্তান আবদুল আউয়াল মিন্টুর নিকট। তিনি লোক মারফতে পাঠান পিজি (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) হাসপাতালে। সেখানকার চর্ম ও যৌন বহিঃ বিভাগের ডাক্তারের পরামর্শে কিছুদিন চিকিৎসা চললেও পরে তারা পাঠান ঢাকা সেনানিবাসের সিএমএইচে। লেঃ কর্ণেল লতিফ, মেজর সিরাজ ও মেজর রেজার তত্ত্বাবধানে চিকিৎসা হলেও গত নয় বছরে শিশুটির প্রকৃত রোগ কেউ নিশ্চিত করতে পারেনি এমনটি জানালেন শিশুটির পিতা মোঃ ইসমাঈল।
গরম আসলেই তার শরীরে নতুন করে ফোসকা পড়ে। একপর্যায়ে তার শরীরে তের সৃষ্টি হয়। তখন দুর্গন্ধের কারণে পরিবারে বসবাস করা কঠিন হয়ে পড়ে। অজ্ঞাত রোগ আক্রান্ত শিশুটির পরিবার চরম হতাশার মধ্যে রয়েছেন।
আলোচিত ব্লগ
ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ধূ ধূ প্রান্তরে শহর পত্তন হলো সেদিন। আর সেখানে এই কফি শপ।

[link|https://www.somewhereinblog.net/blog/humaira_haroon/30390913|ছবি ব্লগ - ২... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৯

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন
লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।