দাগনভূঞা প্রেস ক্লাবের অভিষেক অনুষ্ঠিত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ফেনীর দাগনভূঞা প্রেস ক্লাবের ২০১৩ সালের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান গতকাল শনিবার বিকেলে স্থানীয় আতাতুর্ক মডেল হাইস্কুলের মিজান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ক্লাব সভাপতি নুরুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রচার ও প্রকাশনা বিষয়ক উপদেষ্টা রিন্টু আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন দৈনিক ফেনীর সময় সম্পাদক ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, মোহনা টিভির মফস্বল ডেস্ক ইনচার্জ শহীদুল আলম ইমরান ও উপজেলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম।
নতুন কমিটির সাধারণ সম্পাদক এমাম হোসেন এমাম ও যুগ্ম সাধারণ সম্পাদক, বীকন মডেল কলেজের প্রভাষক আবদুল্লাহ আল-মামুনের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের বিদায়ী সভাপতি সৈয়দ ইয়াসিন সুমন, সাবেক সভাপতি এম এ তাহের, দাগনভূঞা সদর ইউনিয়নের চেয়ারম্যান এমএ হোসেন, ফেনী প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ আজাদ মালদার, দফতর ও প্রচার সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার, সদস্য কাজী মোহাম্মদ হোসেন, উপজেলা জামায়াত আমির নুর নবী দুলাল, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হক, দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কায়েস রিপন, সম্পাদক জসিম উদ্দিন হায়দার লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান স্বপন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহীন, যুবলীগের আহবায়ক নুরুল আফসার। শুভেচ্ছা বক্তব্য দেন অভিষেক অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক সিরাজ উদ্দিন দুলাল।
অনুষ্ঠানে ক্লাবের অভিষেক উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ধূ ধূ প্রান্তরে শহর পত্তন হলো সেদিন। আর সেখানে এই কফি শপ।

[link|https://www.somewhereinblog.net/blog/humaira_haroon/30390913|ছবি ব্লগ - ২... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৯

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন
লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।