somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরেকটা স্মৃতি হবো

০৫ ই মার্চ, ২০১৭ রাত ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিন চুপ করে ঘুমিয়ে যাবো। ঝুম বৃষ্টি নামার আগেই । বৃষ্টিফোটা আমার খুব পছন্দ । স্পর্শ করলেই সব নীরবতা ভেঙে একটা অদ্ভুত মুখরতায় মাতি।গাইতে পারিনা তবে প্রিয় কন্ঠের গানটা ঠিকই শোনা হয়।তা মুখর বাদল দিন হোক অথবা গভীর রাতে জোছনা নেমে আসা প্রহরে হোক। একদিন চুপ করে ঘুমিয়ে যাবো।অতঃপর আরেকটা স্মৃতি হবো।
আজকাল নিজেকেই অচেনা লাগে । নিজের মুখোমুখি দাঁড়ালে । কিছু সুখাবেশ,কোলাহল চুপ করে চলে গেছে আড়ালে । আড়ালে চলে যাওয়াটা আমার একদম পছন্দ নয়।বরং সামসামনি বসে আড্ডার ঝড় তোলাতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।আমি মুগ্ধ হই ।মানুষের কথা শুনে,আকাশের নীল দেখে। খুব মুগ্ধ হই প্রিয় কন্ঠের গানে।যখন মুগ্ধ হই তখন ইচ্ছে হয় সহস্র বছর বেঁচে থাকি । বেঁচে থেকে আরেকটা লিরিক লিখি।আরেকটা গল্পের কল্পনায় মগ্ন হই।
মাঝে মাঝে জীবনটাকে অদ্ভুত লাগে।জীবন বড্ড রহস্যময়। কোন পথে চলতে হবে তা অজানাই থাকে চলার আগ পর্যন্ত।কি ঘটবে তা কেউ বলতে পারেনা। স্বপ্নকে ধারণ করে আমাদের সামনে চলতে হয়।
সত্যি জীবন বড্ড অদ্ভুত ।কিছু কিছু মানুষকে প্রথম বিশেই থেমে যেতে হয় ।কেউবা তিনটে বিশ দেখতে পারে। জীবন এবং নিয়তি পরস্পর সমান্তরাল। জীবনের গতি একমুহূর্তও এদিক সেদিক হয়না নিয়তির নির্দেশনা থেকে। জীবনের মূল্যটা মানুষ বুঝতে পারে যখন তার হাতে অল্প কিছুদিন সময় থাকে জীবনের পথে চলার।এবং সে সেটা জেনে ফেলে। তাই সময়কে মূল্যায়ন করাটা খুব জরুরী। যতক্ষণ বেঁচে আছ বাঁচার মতো বাঁচো ।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৭ রাত ১:১৬
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×