somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাপিত ক্যানভাসের কথামালা

০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ৭:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনের প্রত্যেকটি সেকেন্ড অনেক মূল্যবান। বিষন্নতায় একটি সেকেন্ড নষ্ট করা মানে ওই মুহূর্তটার স্বাদই হারিয়ে ফেলা। যাপিত হতাশা,কষ্ট ভুলে যখন জীবনকে জীবনের মতো দেখতে শেখা যায় তখন প্রত্যেকটা বিষয়েরই অর্থপূর্ণ দিক বের করে ফেলা যায়।

এটা হয়নি,ওটা হয়নি, হবেনা,সম্ভবনা এইসব না ভেবে সাধ্যমতো চেষ্টা করাটাই গুরুত্বপূর্ণ। জীবন আমাদের অনেক কিছু দিতে চায়,আমরা নিতে জানিনা। কারণ আমরা যা পাই সেটাকে গুরুত্ব দেইনা। প্রত্যাশার চাপে আমাদের মস্তিষ্ক দিন দিন ভারী হয়। যখন সেগুলো টাচ করতে পারিনা তখন আমাদের মধ্যে বিষণ্ণতা ভর করে।যা একসময় হতাশায় রূপ নেয়। যার পরিণতি হয় জীবনের মূল ট্র‍্যাক থেকে অফট্র‍্যাকে চলে যাওয়া। একসময় মানুষ আর বেচে থাকার আনন্দ খুঁজে পায়না।
অথচ গল্প লিখেই এক জীবন পার করে দেয়া যায়। আমরা জীবনের সুন্দরতম মুহূর্তগুলো তখনই টাচ করতে পারবো যখন আমাদের মস্তিষ্ক অপ্রয়োজনীয় বিষয়গুলোর চাপ নিবেনা। জীবনকে সুন্দরভাবে সাজাতে হলে সবচেয়ে প্রয়োজন সুন্দর মুহূর্ত। প্রতিটি মুহূর্ত সুন্দর তো জীবন স্বচ্ছ জলের মতোই ঝকঝকে।


জীবনের মুহূর্তগুলো তখনই সুন্দর করা যায় যখন প্রতিটি সেকেন্ডের অর্থপূর্ণ ব্যবহার করা যায়। সেটা আড্ডায় হতে পারে,স্টাডিতে হতে পারে,রেডিও শোনার মাধ্যমেও হতে পারে। আমি কোন ক্যানভাস থেকে কি নিচ্ছি সেটাই মূখ্য। কতোটা যুক্তিযুক্তভাবে অবসার্ভ করছি সেটাই ফ্যাক্ট। জীবনকে কাছ থেকে জানতে হলে অবসার্ভেশন করাটা খুব গুরুত্বপূর্ণ। যে যতো অবসার্ভ করতে পারে সেই ততো ভালো ইনপুট নিতে জানে।

পেলাম না,পাবোনা এসব ভাবনাই থাকা উচিত না। এসব ভাবলে শুরুতেই শেষ। শুরু করার আগেই গেম ওভার। পারতেই হবে এই কথাটা মস্তিষ্কে গেঁথে নিলে আর পেছন ফিরে তাকাতে হয়না। প্রত্যেকটা মানুষেরই কোন না কোন দিক অসাধারণ। সেটা বের করে কাজ করতে পারলেই সে সফল। আর সফলতা তৈরি হয় ইচ্ছে,চেষ্টা,কাজ করার তুমুল প্রবাহের মাধ্যমে। তাই প্রতিটি মুহূর্ত থেকে কি নিচ্ছি সেটা চিন্তা করা উচিত। একটা বিষয় খুব বলা প্রয়োজন। সমাজে মানুষ সহজেই মানুষকে ডিপ্রেশড করে দেয়। কেউ কিছু শুরু করলেই নানা মন্তব্য আসতে থাকে,যেগুলো ৯৯% ই নেতিবাচক হয়। এখানে ওই কথাটা মনে রাখা দরকার Poor mind talk about people. তাই কে কি বলছে সেটা নিয়ে ভেবে সময় খরচ করার চেয়ে আমি কি করছি সেটা নিয়ে ভাবাটাই উত্তম। সমাজে একেক মানুষ তোমাকে একেকভাবে দেখবে এটাই স্বাভাবিক। তারা তাদের দেখা নিয়ে ব্যস্ত থাকুক,তুমি তোমার কাজ করে যাও। কাজেই সাফল্য,কাজেই যুক্তি,কাজেই মুক্তি,কাজেই যাবতীয় প্রাপ্তি।

ভালো হোক প্রতিটি মুহুর্ত। ভালো হোক যাপিত জীবনের ক্যানভাস।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×