শুক্রবারের বিকেলটাকে কেন যেন গোল্ডেন টাইম মনে হয়। সারা সপ্তাহের সমস্ত মুহূর্ত যেন এখানে এসে অপেক্ষা করে চায়ের কাপে কথার ঝড় তোলার জন্যে।
কখনো বিশ্বসাহিত্য কেন্দ্রের ছাদে বসে আকাশ দেখা কখনো টিএসসির সবুজ লনে বসে বাদাম চিবানোর অনুভূতি নিতে সময় এখানে এসে দাঁড়ায়। কখনো সখনো রবীন্দ্র সরোবরে এসে কিছুক্ষণ হেটে ধানমন্ডি ৩২ এর দিকে চলে যাওয়া। মাঝে মাঝে প্রেস ক্লাবে আড্ডা দিয়ে পল্টন মোড়ে গিয়ে সেই রকম চা পান
কখনো শংকর মোড়ের পত্রিকা বিক্রির দোকানটা থেকে কয়েকটি ম্যাগাজিন কেনা। পাবলিক লাইব্রেরী গিয়ে ক্যাফেটেরিয়াতে আড্ডা দেয়া। উত্তরার জ্যামে বসে ফেসবুকিং। ঢাকা আর্ট সেন্টারে এক্সিবিশন দদেখা।রিক্সায় ঘুরতে ঘুরতে ধানমন্ডি ১৫ তে নেমে মাল্টা চা উদযাপন।বি আর টি সি বাসের দোতলায় বসে কয়েকটা স্ন্যাপ ,নীল আকাশ,জ্যাম অথবা মানুষকে স্থির চিত্রে ধারণ।
শুক্রবারের একেকটি বিকেল ভিন্ন রঙ নিয়ে হাজির হয়। আরো অনেক গল্প আছে শুক্রবার বিকেলের। নিশ্চয়ই আরেকদিন হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


