somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কানাডার মোট জনসংখ্যার ৬.৬ শতাংশ মুসলমান।

১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কানাডার মোট জনসংখ্যার ৬.৬ শতাংশ মুসলমান।

সম্প্রতি এক
সমীক্ষায় দেখা গেছে,
আগামী ২০৩০ সালে
কানাডায় মুসলমান জনসংখ্যা
২.৭ মিলিয়ন হবে।
কানাডায় মুসলমানদের আগমন
প্রায় দেড়শ বছর আগে। ১৮৭১
সালের কানাডিয়ান আদম
শুমারিতে প্রথম মাত্র ১৩ জন
মুসলমানের উল্লেখ্ পাওয়া
যায়। জানা যায়, কানাডিয়ান
প্যাসিফিক রেলওয়ে
স্থাপনের সময় অনেক মুসলমান
এদেশে আগমন করেন। এছাড়া
আলবার্টায় কৃষিকাজে এবং
অন্যান্য প্রদেশে
শিল্পকারখানায় কাজের
সন্ধানে অনেকে এসেছেন।
১৯৩৮ সালে আলবার্টার
রাজধানী এডমন্টন-এ প্রথম
মসজিদ ‘আল রাশিদ’ স্থাপিত
হয়। ১৯৬০ সালের পর থেকে
কানাডায় মুসলমান
ইমিগ্রেটদের সংখ্যা বাড়তে
থাকে। ১৯৯১ সালে সে সংখ্যা
বেড়ে হয় ২ লাখ ৫৩ হাজার।
সর্বশেষ জরিপ অনুযায়ী
মুসলমানের সংখ্যা ৯ লাখ ৪০
হাজার। কানাডার মোট
জনসংখ্যার ৬.৬ শতাংশ
মুসলমান। সম্প্রতি এক
সমীক্ষায় দেখা গেছে,
আগামী ২০৩০ সালে
কানাডায় মুসলমান জনসংখ্যা
২.৭ মিলিয়ন হবে।
প্রায় ৬০ শতাংশ মুসলমান
বাস করে কানাডার ওন্টারিও
প্রদেশে। আর ২০ শতাংশের
বাস ক্যুইবেক প্রদেশে। এই
মুসলমান জনগোষ্ঠীর তিন
চতুর্থাংশই ইমিগ্রেন্ট। আরব
দেশ ছাড়াও
উল্লেখযোগ্যসংখ্যক মুসলমান
এসেছে পাকিস্তান, ভারত ও
বাংলাদেশ থেকে।
গ্রহণযোগ্যতা ও গুরুত্বে
অন্যান্য সংখ্যালঘু
সম্প্রদায়ের চেয়ে ঈর্ষণীয়
পর্যায়ে এগিয়ে রয়েছে
কানাডার মুসলমানরা।
মসজিদের সংখ্যা হাজার ছুঁই
ছুঁই; যার সঙ্গে শতকরা ৬০
ভাগেরও বেশি মুসলমান
যোগাযোগ রক্ষা করে থাকেন।
অন্যদিকে মূলধারার
রাজনীতিতে অংশগ্রহণের
কারণে বেশ ক’জন মুসলিম
এমপি ও অনেক কাউন্সিল
নির্বাচিত হন প্রতিটি
জাতীয় নির্বাচনে। দেখা
গেছে, শিক্ষা ক্ষেত্রে
শতকরা ২৭ ভাগ স্নাতকধারী
হচ্ছে মুসলমান, যেখানে
কানাডার মোট জনসংখ্যার
মাত্র ১৭ ভাগ স্নাতকধারী।
কানাডার প্রায় প্রতিটি
মসজিদে জুমার একাধিক
জামাত অনুষ্ঠিত হয়। তবুও
লোকে লোকারণ্য!
মসজিদগুলোতে মহিলাদের
অবাধ প্রবেশাধিকার রয়েছে।
বিভিন্ন সময়ে মহিলা ও
শিশুদের জন্য আয়োজিত
চমৎকার ও আকর্ষণীয়
প্রোগ্রাম মসজিদের সঙ্গে
তাদের সম্পর্ক অত্যাবশ্যকীয়
করে তুলেছে। পুরোপুরি ধর্মীয়
আবহে অনেকটা নির্বিঘেœ
বসবাস করছেন মুসলমানরা।
ছোটখাটো প্রতিকূলতা
সত্ত্বেও বেশ ভালোই আছেন
কানাডিয়ান মুসলমানরা।
মূল : জহির উদ্দিন বাবর
গ্রন্থনা ও সম্পাদনা :
মাওলানা মনযূরুল হক
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:৩১
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×