somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবর খননের পর মৃত ব্যক্তি জেগে উঠলেন!

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





কবর খনন করা হলো, কাফনের কাপড়ও কেনা
হলো, মাইকে প্রচার হলো সোমবার
বিকালে জানাযা। সব প্রস্তুতি সম্পন্ন
করে এলাকার লোকজন যখন লাশ দাফনের
অপেক্ষা করছিলেন এমন সময় খবর এলো
হঠাৎ মৃত ব্যক্তি জেগে উঠেছেন। ঘটনাটি
পাবনার ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া
ইউনিয়নের পাটুলিপাড়া গ্রামের।
পারিবারিক সূত্রে জানা গেছে,
পাটুলিপাড়া গ্রামের মৃত বেলাল
হোসেনের বড়ছেলে গোলাম মোস্তফা (৬২)
শুক্রবার স্ট্রোক করে গুরুতর অসুস্থ হন। ওই
দিনই উন্নত চিকিৎসার জন্য তাকে
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে
ভর্তি করা হয়। ৩ দিন পর সোমবার সকালে
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে
মৃত ঘোষণা করেন। হাসপাতালের
আনুষ্ঠানিকতা শেষে মৃতের স্বজনরা একটি
মাইক্রোবাসে লাশ নিয়ে বাড়ির উদ্দেশে
রওনা দেন। খবর পেয়ে গ্রামের স্বজনরা
কবর খনন, কাফনের কাপড়ও কেনা, মাইকে
সোমবার বিকালে জানাযার সময়
প্রচারসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেন।
এলাকার লোকজন যখন লাশ দাফনের
অপেক্ষা করছিলেন এমন সময় খবর এলো মৃত
ব্যক্তিটি জেগে উঠেছেন। তাকে আবার
দ্রুত হাসপাতালে ফিরিয়ে নেয়া হয়েছে।
বর্তমানে রোগীটি রাজশাহী মেডিকেল
কলেজ হাসপাতালের আইসিইউতে রয়েছে।
সোমবার সন্ধ্যা ৭ টা পর্যন্ত এ রিপোর্ট
লেখার সময় গোলাম মোস্তফার ছোট ভাই
শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার
করে জানান, অসুস্থ গোলাম মোস্তফাকে
রাজশাহী মেডিকেল কলেজ
হাসপাতালের আইসিইউতে রয়েছেন।
কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে তিনি
বলেন, গোলাম মোস্তফা এখনো
আশংকামুক্ত নন।
পারভাঙ্গুড়া ১ নং ওয়ার্ডের মেম্বর আব্দুর
রাজ্জাক চারু সোমাবার সন্ধ্যার পর
সেলফোনে জানান, আমরা তার মৃত্যুর খবর
ছেলের নিকট থেকে শুনেছিলাম। পরে
আমাদের এলাকাসহ আশপাশের গ্রামের
মসজিদে মসজিদে মাইকিং করে তার
মৃত্যুর সংবাদ ও জানাযার সময় জানিয়ে
দেয়া হয়। কবরও খনন করা হয়। লোকটি
এলাকার পুরাতন শিক্ষিত (বিএপাশ)
ছিলেন। সবার কাছে ভাল মানুষ হিসেবে
পরিচিত ছিলেন। এজন্য তার মৃত্যুতে
এলাকায় মহুর্তের মধ্যে শোক ছায়া নেমে
আসে। স্বজনের মাঝে কান্নার রোল পড়ে
যায়। কিন্ত এমন সময় খবর আসে তিনি
মারা যাননি। নড়াচড়া করছেন এবং
জীবিত আছেন।

সূত্রঃনয়া দিগন্ত-৩১-০৮-২০১৫
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০১



এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

×