somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা-বাবার ঋন শোধ হবার নয়,,,,,,,

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিন ৮০ বছর বয়সী এক বৃদ্ধ ও তার পুত্র
তাদের বাগানের একটা বেঞ্চে বসেছিল।
হঠাৎ একটি কাক এসে বসলো,
তার পিতা জিজ্ঞেস করলেন, "এটা কি?"
পুত্র বলল- "এটি একটি কাক".
কয়েক মিনিট পর, পিতা আবার জিজ্ঞেস
করলেন , "এটা কি?
পুত্র বলল - "আমি তো কেবলি বললাম এটা
একটা কাক ।"
একটু পর আবার পিতা জিজ্ঞেস করলেন,
"এটা
কি ?"
এবার পুত্র অনেকটা বিরক্ত হয়েই কর্কশ
গলায় বলল ,
"এটা একটা কাক, এটা একটা কাক।"
এবার পিতা ৪র্থ বারের মত জিজ্ঞেস
করলেন
"এটা কি ?"
এবার পুত্র প্রচণ্ড রেগে গেল, রাগের চোটে
কাঁপতে কাঁপতে চিৎকার করে পিতাকে ধমক
দিয়ে বলল "তুমি কেন বার বার আমাকে
একি
কথা জিজ্ঞেস করছ? আমি তো তোমাকে
বহুবার বললাম এটা একটা কাক, এটা একটা
কাক,
চোখ নেই তোমার, বুঝতে পার না? "
বৃদ্ধ পিতা কোন কথা না বলে তিনি হেঁটে
হেঁটে চলে গেলেন । একটু পর ফিরে এলেন
একটা ডায়েরি সাথে নিয়ে । তিনি তার
পুত্র
কে বললেন "এটা পড়, মনোযোগ দিয়ে পড়বে
।"
"আজ আমি আমার ৩ বছর বয়সী ছেলের
সাথে
বাগানের বেঞ্চিতে বসেছিলাম । হটাৎ
একটা কাক এসে বসলো । আমার ছেলে
আমাকে
২৩ বার জিজ্ঞেস করল "এটা কি?" আর আমি
২৩
বার উত্তর দিলাম "এটা একটা কাক।" তাকে
প্রতিবার উত্তর দেবার সময় তাকে গভীর
ভালবাসায় জড়িয়ে ধরেছিলাম। আমার
পুত্র
আমাকে একি প্রশ্ন ২৩ বার জিজ্ঞেস
করেছে
এবং আমি একটুও বিরক্ত বোধ দেখাইনি
আমার
নিস্পাপ ছেলেটার প্রতি।"
পুত্রের চোখের কোনে জল জমতে শুরু করল।
পুত্র ডায়রিটা বন্ধ করে গভীর ভালবাসায়
তার
পিতাকে জড়িয়ে ধরল । আর ধরা গলায় বলল
"Sorry BaBa".
অনেক সময়ই আমরা আমাদের বাবা-মায়ের
সাথে খারাপ ব্যাবহার করি, উচু গলায় কথা
বলি। কখনো কি ভেবে দেখেছেন কি
পরিমান
ভালবাসা আর কষ্ট করেছেন তারা
আমাদের বড়
করার জন্য? পৃথিবীর কোন কিছু দিয়ে কি
তাদের এই ঋণ শোধ করা সম্ভব ??
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৪
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৩

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×