"যদি কেউ বলে, তাকে তুমি কি দেখে ভালবাসলে? আমি মনে করি তার কোন উওর হয় না।।কেন তাকে ভালবাসলে?? এর ও উওর দেওয়া অনেক অনেক কঠিন।।
যদি বলে তুমি কী খেতে পছন্দ কর?? উওর দেওয়া যায়।।যদি বলে তুমি কোন পোশাক পড়তে পছন্দ কর?? উওর দেওয়া যায়।।এভাবে যে কোন প্রশ্ন করলেই উওর দেওয়া যায়।।কিন্তু ভালবাসা,, কাউকে ভাল লাগার কারণ জানতে চাওয়ার উওর দেওয়া অনেক অনেক কঠিন।। ভালবাসা শুধুই ভালবাসা।।রূপ দেখে যদি কাউকে ভালবাসতে হয়, তাহলে ভালবাসা হলো কিভাবে?? তার রূপকেই তো ভালবাসা হলো।।
যদি কারো টাকা দেখে ভালবাসা হয়,তাহলে ভালবাসা হলো কিভাবে?তার টাকাকেই তো ভালবাসা হলো।।যদি কার ক্ষমতা দেখে ভালবাসা হয়, তাহলে তাকে ভালবাসা হলো কিভাবে?? তার ক্ষমতাকেই তো ভালবাসা হলো।।
একটা দিক দেখেই যদি ভালবাসা হয় তাহলে সেটা ভালবাসা হয় কিভাবে??ভালবাসা শুধুই ভালবাসা,, কোন দিক তার থাক বা না থাক,,সমষ্টিগত দিক থেকে ভালবাসলেই তাকে বলে"ভালবাসা"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



