somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিকশিত হোক ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মো. মামুনুর রশীদ

বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ । শিল্পের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ব পরিমন্ডলে অনেকটাই পিছিয়ে। শিল্পের উন্নয়ন ছাড়া শুধু কৃষির উপর নির্ভর করলে কোন দেশের উন্নয়ন সাধন করা সম্ভব নয়। কিন্তু বাংলাদেশের শিল্প কাঠামো অনুন্নত ও দূর্বল। ব্রিটিশ আমলে এদেশে শিল্পকারখানা গড়ে ওঠেনি বরং তারা ঐতিহ্যময় কিছু শিল্প ধ্বংস করে দিয়েছিল। তারপর পাকিস্তানীদের বৈরী আচরণে এদেশে বাঙালী উদ্যোক্তরা শিল্প প্রতিষ্ঠান স্থাপনে কোন বলিষ্ঠ ভুমিকা রাখতে পারিনি । ১৯৭১ সালের স্বাধীনতা পরবর্তী সময়ে শিল্পোন্নয়নের চেষ্টা করা হয়েছে কিন্তু তার সফলতা এসেছে খুবই ক্ষীণ। বর্তমানে শিল্পোন্নয়নের উপর খুব বেশী নজর দেয়া হচ্ছে যা শিল্পখাত থেকে অতীতের তুলনায় বর্তমানে অনেক বেশী অর্থনৈতিক উন্নতি সাধন হচ্ছে।
কাঠামোগতভাবে শিল্পায়নের দিক থেকে বাংলাদেশের শিল্পখাত ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মাঝেই সীমাাবদ্ধ। বাংলাদেশের শিল্প আইন অনুসারে যে শিল্প কারখানা গুলোতে ২০ জন বা তার কম সংখ্যক শ্রমিক কাজ করছে সেসব কারখানাগুলোতে ক্ষুদ্র শিল্পের কাজ চলে। আর এসব কারখানা মালিকরা স্বল্প পুঁজি আর সমবায়ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্ঠা চালিয়ে যাচ্ছে অবিরাম।
মাঝারি শিল্পের ক্ষেত্রে শিল্পগুলো ক্ষুদ্রায়তন আর বৃহাদায়তন শিল্পের মাঝামাঝি অবস্থান করে। তবে এ ধরনের শিল্প উৎপাদনের ক্ষেত্রে বৃহদায়তন শিল্পের মতো আধুনিক কারিগরি ও প্রযুক্তিগত কেীশল অবলম্বন করা হচ্ছে বেশী। তবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মধ্যে উল্লেখযোগ্য হলো রেশম শিল্প, চামড়া শিল্প, বিড়ি শিল্প, সাবান , লবণ , পাট শিল্প।
বাংলাদেশের অর্থনীতি যেহেতু কৃষি নির্ভর সেহেতু দেশের ৮০% - ৮৫% লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। বাংলাদেশের কৃষি মেীসুমি বায়ুর প্রভাবাধীন। কৃষকদের এজন্য বছরের অধিকাংশ সময় বেকার থাকতে হয় । মেীসুমি বেকারত্ব ছাড়াও বাংলাদেশের কৃষিতে ছদ্মবেকারত্ব প্রকট রুপ ধারণ করছে। কৃষিখাতের এসব বাড়তি বেকার লোকদের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সাথে কাজ করিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নের পথ আরো ত্বরান্বিত করা সম্ভব।
তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশ একটি জনসংখ্যা সমস্যায় জর্জরিত দেশ। বর্তমানে দেশের জনসংখ্যা প্রায় ১৫ কোটি ৬৪ লাখ (সূত্র আদমশুমারি ২০১২)। এ বৃহৎ জনসংখ্যার সাথে তাল মিলিয়ে কর্মসংস্থান করা মোটেও সম্ভব হচ্ছেনা। দেশে বেকার সংখ্যা ৫ কোটির উপরে। এ বিপুল বেকার জনশক্তিকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মাধ্যমে উৎপাদনশীল কাজে নিয়োগ করে বেকারত্বের গ্লানি কিছুটা হলেও মোছা সম্ভব। কেননা তারা এসব শিল্পের সাথে কাজ করে বিপুল পরিমালণ টাকা রোজগার করার মাধ্যমে জাতীয় অর্থনীতিকে আরো শক্তিশালি করবে।
তবে এ বিপুল জনসংখ্যার প্রায় অর্ধেক মহিলা। মহিলা কর্মশক্তির অধিকাংশই বেকার ও দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের ভুমিকা খুব বেশী নয়। অশিক্ষা আর সামাজিক প্রথা এর জন্য দায়ী। কিন্তু বর্তমানে এ সমস্যা অনেকাংশে দূর হয়েছে। ফলে মেয়েরা শিক্ষিতের পাশাপাশি জাতীয় অর্থনীতিতে বিরাট ভুমিকা রাখতে সক্ষম হচ্ছে। তাই মহিলা দক্ষ শ্রমিকদের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সাথে একাত্মতা ঘোষণা করতে হবে।
যেহেতু দেশ কৃষি নির্ভর সেহেতু যারা কৃষি কাজে নিজেদের সবসময় নিয়োজিত রেখেছে তাদেরকে অবসর সময়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সাথে কাজ করে অর্থাপার্জন করার সুযোগ সৃষ্টি করা যেতে পারে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উৎপাদনের জন্য দরকার হয় কাচামালের, সুতরাং আমাদের কৃষকরা যেহেতু কাচাামাল উৎপাদন করছে সেহেতু কাচামালের সুষ্ঠ ব্যবহার হলো এবং দেশের অর্থ দেশে রয়ে যাবে তাহলে সম্ভব দেশের অর্থনীতিকে আরো সচ্ছল করা।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উৎপাদনের পর সেটা বাজারজাত এবং রপ্তানি করার সঠিক ব্যবস্থা থাকতে হবে। রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। তেমনি দেশের অর্থনীতিতে আর কোন আমদানি পণ্যের দামোডাল থাকবে না। আমাদের দেশে চাহিদার তুলনায় যোগান কম তাই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মাধ্যমে ভোগ্য পণ্যের যোগান বাড়ানো সম্ভব। এতে দেশের অভ্যন্তরের মুদ্রাস্ফিতি অনেকটাই কমে আসবে।
বাংলাদেশের জনসংখ্যার বসবাস দু’ধরনের প্রথমত শহুরে দ্বিতীয়ত গ্রামীণ। আর আমাদের অর্থনীতি শহুরে শিল্পের উপর নির্ভর করে বেশী মাত্রায়। কিন্তু ক্ষুদ্র ও ম্ঝাারি শিল্পের প্রতিষ্ঠান গ্রামে করলে গ্রামীন জনশক্তি দক্ষ হবে এবং গ্রামের উন্নয়ন ঘটবে। এইসব প্রতিষ্ঠান গ্রামে প্রতিষ্ঠার পাশাপাশি গ্রামের অবকাঠামোগত উন্নয়ন ঘটবে আর তার মাধ্যমে গ্রাম থেকে উৎপাদিত সামগ্রী সরবরাহ করা যাবে। যার মাধ্যমে দেশের শিল্পোন্নয়ন আরো বৃদ্ধি পাবে জাতীয় আয়ে আরো বড় ধরনের অবদান রাখতে সক্ষম হবে। এবং জাতীয় আয় ও অভ্যন্তরীণ সঞ্চয় বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে খুব দ্রুত সহায়তা প্রদানে সক্ষম।
কেননা শিল্প নির্ভর অর্থনীতি সবসময় স্থিতিশীল থাকে কোন ধরণের প্রকৃতির উপর নির্ভর করেনা। সুতরাং দেশের অর্থনীতিকে অস্থিতিশীল আর অনিশ্চয়তার হাত থেকে রক্ষা করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান আমাদের ভুলে গেলে চলবেনা। এমনকি দেশের অর্থনীতিতে বৈদেশিক নির্ভরশীলতা কমিয়ে দেশের বাহিরে রপ্তানির চাহিদা বৃদ্ধি পাবে এবং একটি স্বনির্ভর অর্থনীতি গড়ে উঠবে। দেশের প্রয়োজনীয় দ্রবাদি এবং মুলধন সামগ্রী দেশের অভ্যন্তরেই উৎপাদিত হবে। বাংলাদেশে প্রতি বছরে আমদানি রপÍানির তুলনায় ১২ গুন বেশী থাকে ফলে প্িরতবছর লেনদেনের ভারসাম্য থাকে প্রতিকূলে।
সুতরাং কৃষিনির্ভর হওয়া সত্ত্বেও দেশে শিল্পখাত হলো একটি সম্ভাবনাময়ী খাত। শিল্পখাত দেশের অর্থনীতিকে শক্তিশালি করতে বিরাট ভুমিকা পালন করে থাকে। বাংলাদেশের অতীতের দিকে তাকালে লক্ষ্য করা যায় এদেশে একসময় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিপ্লব ঘটেছিল। কিন্তু পরবর্তী সময়ে এসে ক্ষুদ্র ও কুটির শিল্পের পরিবর্তে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নতি সাধিত হয়েছিল। বর্তমানে এটি বাংলাদেশের অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূুমিকা পালন করছে। দেশের অর্থনীতিকে আরো বেশী শক্তিশালি ও মজবুত করতে এ শিল্পের ভুমিকা অনন্য। এ খাতটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ খাত। সাধারণ মানুষ কিংবা মধ্যবিত্ত পরিবারগুলো এখানে শ্রম ও যোগান দিতে খুবই উৎসাহী। কারণ কম বিনিয়োগ , কম শ্রমিক ও শ্রম দিয়ে বেশী ফল পাওয়া যায় । যার কারণে সাধারণ মানুষ এই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দিকে আস্তে আস্তে ঝুঁকে পড়ছে। কারণ এটি একটি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময়ী খাত। এ খাত থেকে বিপুল পরিমাণ অর্থ উপার্জনের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি সম্ভব। তবে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অনেক সমস্যা রয়েছে। এত সমস্যার মাঝ দিয়ে হলেও সম্ভাবনার মাত্রা বেশী। তবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নের লক্ষ্যে কিছু বাস্তবিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এসব সমস্যা থেকে উত্তরণ করা সম্ভব। উৎপাদন পদ্ধতির আধুনিকায়ন, পর্যাপ্ত মুলধন সরবরাহ, সরকারি পৃষ্ঠপোষকতা , কাচাঁমালের পর্যাপ্ত যোগান নিশ্চিতকরণ, বৃহদায়তন শিল্পের সঙ্গে প্রতিযোগিতার অবসান, কারিগরদের প্রশিক্ষনের ব্যবস্থা, উৎপন্ন দ্রব্যের মান নির্ধারণ, বাজার ব্যবস্থার উন্নয়ন, দালালি প্রথার অবসান, যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন, রপ্তানি উন্নয়ন, দেশীয় পণ্য ব্যবহারে উদ্বুদ্ধকরনের মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন ত্বরান্বিত করে দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করা সম্ভব।
সধসঁহযরংঃ৩৯@ুধযড়ড়.পড়স
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×