somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি শিল্পের ধ্বংসের জন্য আমাদের সবসরকারকে জনগনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তা 'বাংলাদেশ রেলওয়ে'।

২৫ শে মে, ২০১৪ দুপুর ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি শিল্পের ধ্বংসের জন্য আমাদের সবসরকারকে জনগনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তা 'বাংলাদেশ রেলওয়ে'।

... ব্রিটিশ আমলে কতটুকু রেলপথ নির্মিত হয় জানেন? - ২ হাজার ৮শ ৫৮কিমি। ... এমনকি পাকি সরকারও ২৭০ কিমি রেলপথ নির্মাণ করে। আর আমাদের উন্নয়নের জোয়ারে, উন্নতির তুফানে, ডিজিটালের ঘূর্ণিঝড়ে থাকা সরকারগুলো স্বাধীনতার পর ৪২ বছর রেলওয়ের উন্নতিতো করেনি উল্টো-
১. দেশের ৪৪০টি রেল স্টেশনের মধ্যে লোকবলের অভাবে ৯৮টি বন্ধ হয়ে গেছে;
২. রেলওয়েতে লোকবল ৫৮,০০০ থেকে এখন মাত্র ২৭৯৭১ জন;
৩. ২২০ কিমি রেলপথ বন্ধ
৪. রেলওয়ে এখন সবচে বড় লোকসানের খাত।

এখনও ডিজিটাল বাংলাদেশের ২০ জেলা রেল নেটওয়ার্কের বাইরে রয়েছে। ঢাকঢোল পিটিয়ে ২০ জোড়া কমিউটার ট্রেন আমদানি করা হয় চীন থেকে। তার বেশিরভাগই এখন পুঙ্গু, ডকে পড়ে আছে।

... রেলওয়ে ধ্বংসের প্রধান কারন হল- ধনীদেশগুলোর চাপ। তাদের গাড়ি, ইঞ্জিন এসব বিক্রির জন্য রেলওয়েকে পুঙ্গু করা হচ্ছে। কিন্তু সেই ধনীদেশগুলো তাদের রেলওয়েকে নিয়ে গেছে সুপরিসর পরিবহনে, যোগাযোগের উৎকর্ষে।

আমেরিকায় রেলপথ আছে- ২,২৪,৭৯২ কিমি ( রেলপথ আমাদের ৭২গুন; কিন্তু তাদের জনসংখ্যা আমাদের দ্বিগুণ);
চায়নায়- ১০৩১৪৪ কিমি;
রাশিয়ায়- ১২৮০০০ কিমি;
ভারতে- ৬৪,৪৬০ কিমি;
জাপান- ২৩০২৩ কিমি।

সাউথ কোরিয়া আয়তনে আমাদের অর্ধেক কিন্তু তাদের রেলওয়ে আমাদের দ্বিগুণ- ৫২২৪ কিমি; আমাদের চারভাগের একভাগ ছোটদেশ সুইজারল্যান্ডে রেলওয়ে আমাদের দ্বিগুণ- ৫২২০ কিমি; আমাদের পাঁচভাগের একভাগ বেলজিয়ামে রেলপথ- ৩৫১৩ কিমি।

এগুলোকি আমাদের সরকার, যোগাযোগমন্ত্রী, রেলমন্ত্রী দেখে না? এমনকি আমরা যখন রেলপথ ধ্বংস করছি তাদের ভেতরে অঘোষিত প্রতিযোগিতা চলছে- কে কত উন্নত, দীর্ঘ, দ্রুতগামী ট্রেন চালু করতে পারে।

আরেকটি কারন আমাদের দেশীয় বাস কোম্পানিগুলোর অব্যাহত চাপ। যেমন ব্রিটিশরা ঢাকা-চট্টগ্রাম- কক্সবাজার প্রকল্পের যে রেললাইনটি দো- হাজারী নিয়েছিলো; স্বাধীনতার পর ৪২ বছর ধরে প্রতিবছর ১ কিমি করে বাড়ালেও তা কক্সবাজার পোঁছাতো। সেই লাইনটিও এখন বন্ধ হওয়ার পথে। এই রেললাইনটি নির্মিত হলে এসআলম, সৌদিয়া, সিল্কলাইন, হানিফ এর মত ১২টি হাইওয়ে বাসকোম্পানির ব্যবসায় আঘাত আসবে। দুর্ভাগ্যের বিষয়, ১৬ কোটি জনগনের থেকেও ১২ টি বাসকোম্পানির মালিকের স্বার্থ বড়। আমাদের রেলওয়ে লোকসান খাত, ভারতের চতুর্থ বৃহত্তম আয়ের খাত।

কেন রেলওয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবহন?
সবচে দ্রুত বেগ দেয়া যায় আকাশপথে, কিন্তু বিপুল খরচ; সবচে কম খরচ জলপথে, কিন্তু অতিসল্প বেগ; সবচে সহজ সড়কপথ নির্মাণ, কিন্তু পরিবহন ঝুঁকি। আর অন্যদিকে গতি, কমখরচ, স্বল্পঝুঁকি সবমিলিয়ে রেলওয়ে কার্যকর পরিবহন। বিশ্বের সবদেশ যখন রেলপথ বাড়াচ্ছে; ইন্টারপ্রবিন্স, ইন্টারসিটি, ইন্ট্রাসিটি যোগাযোগে রেলওয়েকে প্রধান মাধ্যম করছে; আমরা তখন ৮টার ট্রেন ১২ টায় ছাড়ছি; ঢাকা-চট্টগ্রাম যেতে লাগে ১০ ঘণ্টা, টিকেট পেতে লাগে ৬ ঘণ্টা। ট্রেনে আলো নেই, পানি নেই। বগি, সিট, টয়লেট, দরজা জানালা ভাঙাচোরা এবং ফ্যান অচল।

প্রিয় রাজন্যবর্গ, আপনাদের জন্য শুল্কমুক্ত গাড়ি আছে, এয়ারটিকেটের ব্যবস্থা আছে, আপনাদের চলাচলের সময় ২ ঘণ্টা আগে রাস্তা ফ্রী করা হয়। আমাদের জন্য কেবল আসন্ন বাজেটে রেলওয়ে খাতকে আধুনিকীকরণ করার উদ্যোগ নিন; আর দুই- একটা কালো বিড়াল ধরুন।

-লিটন চন্দ্র ভৌমিক
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জ্ঞান কোনো একক কর্তৃত্ব নয়: সমন্বিত প্রজ্ঞা

লিখেছেন রাড্ডা, ০১ লা মে, ২০২৬ রাত ১০:২১



বিশ্ব আজ যেখানটায় দাঁড়িয়ে তা কোনো একক ব্যক্তি, একক প্রতিষ্ঠান বা একক চিন্তার ফসল নয়; বরং এটি বহুমাত্রিক জ্ঞান, সমন্বিত গবেষণা এবং পারস্পরিক সহযোগিতার একটি দীর্ঘ যাত্রার ফল। ইউরোপ, স্ক্যান্ডিনেভিয়ান... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেলের বৃষ্টি

লিখেছেন রানার ব্লগ, ০১ লা মে, ২০২৬ রাত ১০:৩৭


বিকেলের শেষে হঠাৎ বৃষ্টি নামলে
জানালার ধারে দাঁড়িয়ে ছিলে চুপ,
তোমার ওমন ঘন মেঘের মতো চুলে
জমে ছিল আকাশের গন্ধ,
কদমফুলের মতো বিষণ্ন তার রূপ।

আমি তখন পথহারা এক নগর বাউল,
বুকের ভেতর কেবল ধোঁয়া... ...বাকিটুকু পড়ুন

একাত্তরের আগের আর পরের জামাত এখনও এক

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০২ রা মে, ২০২৬ সকাল ১১:৫৮


গোলাম পরওয়ার বলেছে একাত্তরের জামাত আর বর্তমান জামাত এক নয়। অথচ এক। স্বাধীনতার আগের জামাত আর পরের জামাত একই রকম।
একাত্তরের আগে জামাত পাকিস্তানের গো% চাটতো এখনও তাই চাটে। তার... ...বাকিটুকু পড়ুন

সোনার ধানে নোনা জল

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০২ রা মে, ২০২৬ দুপুর ১:১২



হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দে রেদোয়ানের ঘুম ভাঙল। না, কোনো স্বপ্ন নয়; মেঘের ডাক আর টিনের চালে বৃষ্টির উন্মত্ত তান্ডব। বিছানা ছেড়ে দরজায় এসে দাঁড়াতেই এক ঝলক... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

×