somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাথরুমে মোবাইল ফোন নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা

০১ লা সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিসমিল্লাহির রহমানির রহিম।

আমার সাথে সাথে ঢাকায় আমার বাপের বাড়ীটাও দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। আমরা পৌনে সাত কাঠার উপর বাড়ীটার দ্বিতীয় তলার প্রায় অর্ধেকের বেশি যায়গা নিয়ে থাকি। তখন পিছনের পার্শ্বটা নতুন করা হইছিলো। তাই ওখানে রুমগুলোতে তেমন কেউই থাকতো না। আর তখন বড় ভাইয়া থাকতেন সাভার। পরে বড় ভাইয়া বাসায় থাকা শুরু করলে ঐযায়গাটা বসতিপূর্ণ হয়।

ছোট মানুষ হওয়ায় নতুনত্বের প্রতি আলাদা একটা টান ছিলো আমার। তাই ঐদিকের নতুন করা রুমগুলো ছিলো আমার খুবই পছন্দের। এর বাথরুমগুলোতো কথাই নেই!! পুরান বাথরুমে এর যায় কে!!

আমি যেই মোবাইল ফোনটা ইউজ করি তা নোকিয়া ১২০০ মডেলের। তখনো এইটাই ইউজ করতাম। ঢাকায় যেহেতু কারেন্ট তখন যাইত না, বরং মাঝে মাঝে আসতো, তাই মোবাইলে টর্চ লাইট থাকায় এটা খুব উপকারি ছিলো, এবং কখনই বাথরুমে যাওয়ার সময় মোবাইল নিতে ভুলতাম না। কারণ, ঐ পাশের বাথরুমগুলো সম্পূর্ণ আলোক নির্ভর, বাইরের আলো ২/১ ফোটার বেশি প্রবেশ করে না। তার জন্য অবশ্য মোবাইলটারও অনেক কষ্ট সইতে হইছে। জান থাকলে হয়তো কবেই আমার গলা টিপে ধরতো!! কারণ অন্ধকারে উপরের পকেটে মোবাইলে আলো জ্বালিয়ে অজু করার সময় পা ধুতে গুঁজা হইতে হইছে, তখনই উপরের পকেট থেকে মোবাইলটা ভরা বালতিতে টপাস!! ওমা!! ভরা বালতির ভিতর ডুবে গিয়েও লাইটটা ঠিকই জ্বলতেছিলো! তাই সরাসরি বালতির ভিতর হাত ডুবিয়ে মোবাইলটাকে সাগরের অতল গভীর থেকে উদ্ধার করতে কোন সমস্যা হয়নি। যাকগে, সে ইতিহাস বলে আসল কথা থেকে দূরে সরে যেতে চাই না।

একদিন দুপুরবেলা বাথরুমে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঢুকলাম। দুপুরের দিকে ঘরে লোকজন এমনিতেই কম থাকে। ঘরের মহিলারা এর বাচ্চারা ছাড়া সাধারণত এর কেউ থাকে না। কিন্তু, কল ঘুরিয়ে দেখলাম পানি পড়ার গতি কমে আসছে। এবং এক পর্যায়ে তা থেমে গেলো! হায় কপাল!! এখন কি হবে! বাসায়তো লোকজন এমনিতেই কম, তার উপর দুপুর বেলা। মানুষ জেগে থাকলেও এই পার্শ্ব থেকে ডাকলে কেউ শুনে না, আর এখনতো সবাই ঘুমে!! ভাগ্যিস, হাতে মোবাইল ছিলো!! দিলাম ছোটবুবুনিকে কল। ভাগ্যক্রমে ও জাগাইছিলো। তাই আর কোন সমস্যা হয়নি। বাকিটা নিশ্চয়ই বুঝতে পারছেন!!

তখন থেকে উপলব্ধি করলাম যে আর কোথাও মোবাইল নিয়ে যাই বা না যাই, বাথরুমে যাওয়ার সময় মোবাইল নিয়ে যাওয়া দরকার!!!

আপনাদের মন্তব্য জানান।
আল্লাহ হাফিজ।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×