somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুরবানির ঈদ আসলে সেই ঈদটির কথা মনে হয় আজও...

২৯ শে অক্টোবর, ২০১২ রাত ৩:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

সবাইকে প্রথমেই ঈদ মুবারাক।
কুরবানির ঈদের আমেজটাই থাকে অন্য রকম।
গোলাপবাগ হাটের কাছেই বাড়ী হওয়ায় ছোটবেলায় আমরা, পাড়ার ছেলেরা মিলে প্রতিদিন কয়েকবার হাটে যেতাম সকাল-সন্ধ্যা। কেমন গরু আসছে তার চেয়ে বেশি প্রাধান্য পেতো হাট ভরে কোন দিকে কতটুকু ভরছে। এটা দেখাই থাকতো আমাদের উদ্দেশ্য। যাক, কথা তেমন বাড়াবো না, কারণ কথা বাড়ালেই পাঠক অতিষ্ট হয়ে যায়। কিছু সংখ্যক পাঠক ব্যতীত অর্ধেক পড়েই সবাই ফুট্টুস!!

আমাদের গরু সাধারণত কিনা হয় ঈদের আগের দিন। আমার মিঠু ভাইয়া অর্থাৎ ৪ নম্বর ভাই দেশে থাকতে আমাদের কোন tension করতে হতো না। কারণ, উনি দেশে (মুন্সিগঞ্জে) থাকতেন, গরু পালনের জন্য লোক রাখতেন, বা উনিই লালন-পালন করে ঈদের আগের দিন গরু নিয়ে ঠিক হাজির হয়ে যেতেন।

আরেকটা কথা বলে রাখি, আমরা যেহেতু ৭ ভাই ২ বোনের বিশাল পরিবার, তাই আমরা কখনোই কুরবানির পশু বানানোর জন্য কসাই নেই না। সেই জন্য একটু অপেক্ষাকৃত দুর্বল পশুই আমরা ক্রয় করে থাকি। যেমনঃ গাভী, বলদ, ছাগল ইত্যাদি।

একবার আমরা ১০ টি ছাগল কুরবানি দিলে এলাকায় কথা চলে অনেকদিন। পরের বার ২ টি গাভী, তারপরের বার আবার ৮টি ছাগল। ছাগল বানানো সহজ, এবং বণ্টনও সুবিধার। তাই কুরবানির পশু কিনতে গেলে ছাগলের প্রতি আমাদের একটা বিশেষ নজর থাকে। এইবারও গরু দেখতে দেখতে ছাগলের হাটে গেলাম। ওমা!! ছাগলের দামতো দাম না যেন উট-দুম্বা দাম করতে এসেছি!! ছাগলের জোড়া ১৩ হাজারের নিচে নাই। অন্যদিকে গরুর দাম কেবল কমছে... আর কমছে...।

সর্বসাকুল্যে ১৯০০০টাকা+৯৪০টাকা হাসলি দিয়ে মোট ১৯৯৪০ টাকা দিয়ে একটা গরু কিনা হলো ঈদের আগের দিনের আগের দিন গত রাতে!পরদিন অবশ্য আরও দাম কমেছিলো...।

পরদিন রাতে কিনা হলো আরো ২টি ছাগল ৮০০০টাকা বাবদ। বানাতে হবে আমাদেরকেই। কষাই নেওয়ারতো প্রশ্নই আসে না। এইবছর আবার কসাইয়ের দাম বেশি। কারণ যারা অন্যবার ছাগল দিয়েছে, এইবার তারাও গরু দিচ্ছে। যারা ১টি গরু দিয়েছে, তারা ৩টি করে গরু দিচ্ছে। মিঠু ভাইয়া এখন মালয়শিয়া। আর মেঝ ভাইয়া আমেরিকা। আমরা বাসায় আছি ৫ভাই। যা করার আমাদেরই করতে হবে। আব্বা এইবার হজ্জে। সুতরাং আব্বার instruction + help টা পাওয়া সম্ভব নয়।

আব্বার জন্ম যদিও ১৯৩৭ সালে, তবে আব্বা এখনো আল্লাহ্‌র রহমতে যা কাজ করেন, আমাদের সকলের চেয়ে তা অনেক বেশি। অন্যান্যবার আমরা শুধু চামড়া ছিলে রান-খাচা আলাদা করে নিয়ে আসতাম, আর আব্বা সব হাড্ডি কুবিয়ে ছোট ছোট করতেন। কিন্তু এইবার সবই আমাদের করতে হবে।

আমাদের মসজিদের ঈদের নামাজের জামাত দিলো ৭টা ৪৫ এ। আমরা তাই পাশের মাদ্রাসা মসজিদে ৭টায় নামাজ পড়ে আসলাম, এবং ৮টার মধ্যে গরু ফেলে দেয়া হলো। যেহেতু বছরে একদিন জাতকসাই (!!) সেহেতু যার যেভাবে মনে চায় গরু কাটাকাটি করা হয়। সব ভাইরাই মোটামুটি ইঞ্জিনিয়ার। তাই সবাই ইঞ্জিনিয়ারিং জ্ঞানকে কাজে লাগিয়ে তার মোট প্রকাশ করে আর কাজ চলতে থাকে।

আমার একটা বদ-অভ্যাস হলো চামড়া ছাড়াতে গিয়ে হয় বেশি গোশত দিয়ে ফেলি, নয়তো চামড়া ফুটা করে ফেলি!! কারণ আমি সবার ছোট, সেই হিসেবে আমিই সবচেয়ে অভিজ্ঞ(!!)।

যাহোক, ১০টার মধ্যে মোটামুটি গরু নামিয়ে ফেলা হয়েছে। এরপর ছাগল জবাই দেওয়া হলো, এবং আল্লাহ্‌র রহমতে ২টা ছাগল আমি একাই নামাতে পেরেছি। জোহরের আজান হলো। এরপর কুপাকুপির দায়িত্বটাও নিলাম। সব একদম ঝুরিঝুরি করে ফেললাম!! বড় ভাইয়া বললেন তেহারির জন্য ভালো গোশত হইছে!!

গরু-ছাগলের রান, মেরুদণ্ড, খাচা কুপিয়ে আমি শেষ। কোন মতে খেয়েই গিয়ে দিলাম এক ঘুম...

বিকালে উঠতেই আবার আমাকে ৪আত্মীয়ের বাসায় গোশত দিয়ে আসার জন্য বলতে থাকলো। যাক, অবশেষে মাগরিবের পর রওনা দেওয়ার চিন্তা করলাম। চৌরাস্তায় গিয়ে এক CNGওয়ালাকে বললাম। তার দাম শুনে আমারতো চোখ আসমানে!! বেশি না, মাত্র ১৫০০ টাকা চাইছে!!! পরে ঘুরতে ঘুরতে আল্লাহ আরেক CNG মিলিয়ে দিলেন, ৬০০ টাকা। বাসায় ফোন দিয়ে confirm করে CNG নিয়ে বাসা থেকে গোশত নিয়ে শান্তিনগর গেলাম, ওখানে দেরি করিনি। তারপর পল্টন, ওখানে শুধু ফিন্নি খেলাম। এরপর রওনা দিলাম মিরপুর-১২ এর উদ্দেশ্যে।

এখানকার ঘটনাটাই আসলে সেই ঘটনা, যা প্রতি কুরবানির ঈদে মনে পরে!! এখানে গোশত দিয়ে কিছুক্ষণ wait করতে হয়, খাইতে দাইতে। তবে জোর করে কিছুক্ষণ অপেক্ষা করে না খেয়ে ওনারা যে গোশত দিলেন তা নিয়ে রওনা দিলাম মিরপুর-১ এর উদ্দেশ্যে এবং সেখানে এসে ৬০০টাকা দিয়ে CNG বিদায় করলাম, এবং খাওয়া-দাওয়া করে রাত ১১টার দিকে গুলিস্তানের বাস ধরে আসলাম, কারণ যাত্রাবাড়ীর direct bus যাত্রীর অভাবে বন্ধ। তারপর ওখান থেকে আল্লাহ্‌র রহমতে যাত্রাবাড়ী এসে পৌঁছলাম রাত ১১টা ৪০ এর দিকে। এভাবেই কাটলো ঈদের দিনটি। এরপর নামাজ পরে ঘুম!!

এবার আসি মূল ঘটনায়!! চিন্তার কোন কারণ নেই, মূল ঘটনা খুবই সংক্ষিপ্ত। ৮/৯ বছর আগে, ঠিক এমনই এক গোশত বিলির trip এ বের হয়েছিলাম আমি আর মিঠু ভাইয়া। তখন আম্মাও বেঁচেছিলেন, আর মিঠু ভাইয়াও ছিলেন দেশে। মিরপুর-১২ তে গিয়ে মিঠু ভাইয়া নামাজ পড়তে নামলেন মসজিদে, আর আমি গেলাম ঐ বাসায় গোশত দিতে। মিঠু ভাইয়া নামাজ পড়ে এসে দেখছে CNG আছে, উনি একটু দোকানে গিয়ে drinks কিনে এনে দেখে CNG লাপাত্তা!! উনিও সারা এলাকা খুঁজে শেষ, আর আমিও ওনাকে সারা এলাকা খুঁজে শেষ!! (ঘটনা যতদূর মনে পড়ে এমনই। উল্লেখ্য, তখন mobile এর এত প্রচলন ছিলো না। হাতে গোনা কয়েকজনের ছিলো, তাদের মধ্যে মিঠু ভাইয়াও একজন। কিন্তু আমার কাছে কোন mobile ছিলো না।) পরে এক সময় আমাদের উভয়ের দেখা হলো। মিঠু ভাইয়া এই বলে স্বস্তির নিঃশ্বাস ফেললেন, "CNGওয়ালায় পলাইছে। যাক, তুইতো আছছ। আমিতো মনে করছিলাম তরে লইয়াই গেছেগা।" পরে আমরা আর কি করবো!! মিরপুরের গোশত মিরপুরেই চালান দিয়ে এলাম!! মিরপুর-১২ থেকে যে গোশত পাওয়া গিয়েছিলো সেই গোশত নিয়ে মিরপুর-১ এ চলে গেলাম, এবং তাদেরকে এইটাই দিয়ে আসলাম!!

আজও সেই কথা মনে পড়ে এমন কোন trip এ বের হলে বা কুরবানির ঈদ আসলে...

সবাইকে ঈদ মুবারাক। বেশি করে কুরবানির পশুর গোশত খান, তবে তা অবশ্যই রান্না করে! B-)

আল্লাহ হাফিজ।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×