somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মানিক মোহাম্মদ ওমর
"কালকে যখন থাকবো না আর এই আমিকে খুঁজবি কি? তোর জীবনে ওমর বিনে কোনো অভাব বুঝবি কি? খুঁজবি কিরে সন্ধারাতে করছিটা কি কোন খানে? তোর মনে কাল থাকবো কিনা কি হবে কাল কে জানে?" আমি ওমর। লেখালেখি আমার শখ। তাই লিখি ইচ্ছে অনুযায়ী।

প্রপোজ ডে'র মজার গল্প

০১ লা মার্চ, ২০১৭ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
"প্রপোজ ডে"


আজ প্রপোজ ডে। রাজু খুব ভোরে ঘুম থেকে উঠেছে। আজ তার জন্য অনেক গুরুত্বপূর্ণ দিন। মাধবীকে আজ সে সারপ্রাইজ দেবে। সামনাসামনি তাকে প্রপোজ করে ভড়কে দেবে রাজু। কারণ গত বছর এই দিনে সে মাধবীকে প্রপোজ করেছিলো। তাদের পরিচয় ফেসবুকে। মাধবীর ছবি দেখেই সে প্রেমে পড়ে গিয়েছিলো। ছবিটা দেখতে একদম নুসরাত ফারিয়ার মতো! ইনবক্সে কথা বলতে বলতে রাজু মাধবীর নাম্বার চাইলো। মাধবীও সাথে সাথেই দিয়ে দিলো। তাতে রাজু বুঝে গেছে মাধবীও তাকে পছন্দ করে।সেই থেকে তাদের ফোনালাপ। গত বছর প্রপোজ ডে আসলে রাজু তাকে প্রপোজ করে বসে। মাধবী কি বলেছে শুনবেন?
-'আহ, সত্যি বলছ? তুমি তো আমার সম্পর্কে সব জানো না।'
-না মাধবী, এভাবে বলো না। কিছু জানতে হবে না। তুমি যেমন আমি তেমন তোমাকেই ভালোবাসি। আর না করো না প্লিজ।
-আমি যে চাইলেও না করতে পারবো না। আমিও যে তোমার প্রেমে পড়ে গেছি। কিন্তু সাহস পাচ্ছিলাম না তোমাকে বলার।
সেই থেকে শুরু। কিন্তু দুজন থাকে দুই শহরে। তাই এখনো দেখা করার সময় হয়নি কারো। আজ তাদের সেই প্রপোজের বর্ষপূর্তি, আজ যেভাবেই হোক দেখা করে মাধবীকে চমকে দেবে রাজু। তাই একটা গিফট বক্স আর এক ঝুড়ি ফুল নিয়ে সে গেলো মাধবীর শহরে। এবার ফোন দিলো মাধবীকে।
- হ্যালো
- হ্যালো রাজু, বল
- জান, কোথায় তুমি?
- কেন? বাসায়।
- তোমার জন্য একটা সারপ্রাইজ আছে।
- কি সারপ্রাইজ?
- আমি এখন তোমার শহরে। তুমি গোধূলি পার্কে এসো তাড়াতাড়ি। আমি অপেক্ষা করছি।
- ওয়াও, সত্যি? তুমি বোস, আমি এক্ষুণি আসছি।
রাজু বসে আছে পার্কের এক পাশে। তার সময় যাচ্ছে না। আজ সত্যি সত্যি মাধবীর সাথে দেখা হচ্ছে! সে সামনে আসার পর কেমন হবে সময়টা? সে এসব ভাবছে এমন সময় দেখে দুজন হিজড়া আসছে তার দিকে। তার হাতে ফুল, গিফট বক্স, এসব দেখে নিশ্চয় টাকা চাইবে। হাত তালি দিতে দিতে বলবে, -ভাইয়া, গার্ল ফ্রেন্ডের জন্য এত কিছু নিয়ে আসছ আমাদের কটা টাকা দাও।
এসব ভেবে হাত থেকে তার পেছনে লোকাতে যাচ্ছে এমন সময় হিজড়া দুজন এসে হাজির।
হাত তালি দিতে দিতে বলছে - তুমি রাজু না? একি আমাকে দেখে ওগুলো লোকাচ্ছ কেন? এসব আমার জন্য আন নি?
- আপনারা আমার নাম জানেন কি করে?
- ওমা, একি? তুমি আমাকে চিনতে পারছো না? আমি মাধবী!
রাজুর মাথা কেমন ঘুরছে। কিছুই দেখতে পাচ্ছে না চোখে।
হঠাৎ চোখ মেলে দেখে সে হাসপাতালের বেডে। নার্স কাছে এসে বলছে, আপনার জ্ঞান ফিরেছে? পুরো একদিন আপনি অজ্ঞান ছিলেন!
এরপর থেকে সে প্রপোজ ডে এলে খুব ভয় পায়। তাই ঘর থেকে বের হয়না। আগের দিন গিয়ে বাবা নান্টু শাহ'র ট্রাফিক মাজারে গিয়ে তওবা করে আসে!
বিঃ দ্রঃ বাবা নান্টু শাহ একটি ফানি চরিত্র। আগের পোস্টে তার পরিচয় আছে (লিংক: Click This Link)।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:০২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯২

লিখেছেন রাজীব নুর, ২৫ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০



প্রিয় কন্যা আমার-
ফাজ্জা তোমার স্কুল বন্ধ। তুমি তোমার নানা বাড়ি গেছো। এবার অনেকদিন থাকবে নানা বাড়ি। নার্সারি থেকে কেজি ওয়ানে উঠলে। বেতন বেড়েছে। খরচ বেড়েছে। আমি নিশ্চিত... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

×