ধর্মের দূর্গন্ধ মাখা মান্ধাত্মার আমলের কোনো এক বদ্ধ কারায়,
কারা নাকি নাক টিপে বসে আছে
ওরাই নাকি কনজারভেটিভ।
ধর্মের ঊর্ব্ধে ঊঠে যারা শুধু ইহলোকের সুবাস নিচ্ছে,
তারাই নাকি আধুনিক।
ধর্ম হতে কত ঊর্ব্ধে তুমি উঠেছো?
এক মাইল?দুই মাইল?
নাকি ধর্ম হতে কয়েক হিমালয়েরও ঊর্ব্ধে তোমার অবস্হান।
মনে রেখো,
পরকালেরও মহাকর্ষ আছে।
ধর্ম হতে পৃথিবীতে তোমার অবস্থান যত উপরে,
প্রস্তরময় পরলোকের পথে তোমাকে আছাড় খেতে হবে ঠিক ততটাই সজোরে।
তার আগেই যেন বলতে পারো-
ইহলোকে থেকেও যারা পরলোক দেখতে শেখে তারাই দূরদর্শীঁ
আর যারা তা পারেনা তারাই কনজারভেটিভ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


