দুঃখিত বন্ধু।জানি হয়ত আমাদের বন্ধুত্ব কখনোই অতটা কাছাকাছি যায় নাই,নানা কারণে।এটাও জানি আমি কারো সাথেই তেমন কোন যোগাযোগ রাখি নাই।কিন্তু আমরা তো কখনো ছিলাম একসাথে,কখনো কিছু সময় হয়তো।কখনো কোন আড্ডায়।
তোদের কারো সাথেই আমার তেমন যোগাযোগ নাই,আমার মনের খামখেয়ালির জন্য।কিন্ত তোদের কোন কষ্ট তো আমারও কষ্ট।
দুঃখিত বন্ধু,তোর পাশে না থাকতে পারার জন্য,যখন তোর পাশে থাকা ছিল সবচাইতে জরুরী।মাফ করে দিস।
জানি না কবে তোর সাথে দেখা হবে,হইলেও এই কথা গুলান বলার সাহস আমার হয়তো কোন দিনও হবে না,তাই এখানেই বলে রাখলাম।
আবারও আমি দুঃখিত বন্ধু।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


