প্রতিদিনই আসা হয় ব্লগে।কিন্তু লগ ইন করতে মন চায় না।অনেকের পোস্ট পরা হয়,অনেকের লেখা ভালো লাগে,কিন্তু আলসেমিতে কাউকে কিছু বলা হয় না।কিছু লেখাও হয় না,ওই একই আলসেমির জন্য।
কালকে থেকে পরীক্ষা,সেমিস্টার ফাইনাল।কিন্তু পড়ার কোন ইচ্ছাই খুঁজে পাচ্ছি না।বসে বসে না দেখা মুভি গুলা সব দেখে যাচ্ছি।ফাঁকিবাজি?হয়তো।হয়তো না।শুধু শুধু রাতের পর রাত জেগে থাকা তো ফাঁকিবাজি না।কিন্তু তাও আমি তাই করি।কেন করি,তা জানি না।জানার অনেক চেষ্টা করেও জানি না।হয়তো জানতে চাই না।
মাঝে মাঝে মনে হয়,কেন এভাবে নিজেই নিজেকে শেষ করে দিচ্ছি?কিন্তু অন্য সব প্রশ্নের মত এই প্রশ্নেরও কোন উত্তর নাই।শুধু শুধু অনেক ধোঁয়ার অপব্যয়।
কানে হেডফোন দিয়ে বসে থাকতে থাকতে এখন এমন অবস্থা যে কিছু না শুনলেও,না দেখলেও কানে হেডফোন দিয়ে বসে থাকি ঘন্টার পর ঘন্টা।এটাও হয়তো কোন অজানা রোগ।
আজকে ব্লগে ঘুরতে ঘুরতে নিজের ব্লগটা দেখলাম।মনে হল যে এক বছরেরও বেশি সময় ধরে আমি এতোই ব্যস্ত যে একটা পোস্ট লেখারো সময় হয়ে উঠে নাই আমার।আসলে আমি কি নিয়ে ব্যস্ত?নিজেকে নিয়ে অবশ্যই না।যাদের নিয়ে ব্যস্ত থাকি,তারা তা বুঝবে না।
বাইরে ঝুম বৃষ্টি।আমি জানালা খুলে বৃষ্টি দেখি।৫তলায় আমার রুমের জানালা দিয়ে,রাতের বৃষ্টি।একা না,আমার সঙ্গী আমার বিষণ্ণতা আর আমার সিগারেট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


