somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হড় কাহিনী (৫)

০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিষয়: হড় বিয়ের হালচাল-প্রথম কিস্তি
------------------------------
আপনাদের মেয়েকে আমাদের বেশ পছন্দ হয়েছে। আমরা তাকে পুত্রবধু করতে চাই যদি আপনাদের কোন আপত্তি না থাকে। কয়েকদিন সময় নিয়েই জানান, অসুবিধা নেই।
-ক্রিং ক্রিং ক্রিং.........
হ্যালো হ্যালো কে বলছেন?
-আমি ভেলেন্তিনার মা বলছি।
ও আচ্ছা। কেমন আছেন? তা কি খবর? আমাদের ছেলেকে কি পছন্দ হলো?
-পছন্দতো হয়েছে কিন্তু একটা সমস্যা আছে।
কি সমস্যা?
-কিভাবে বলি আপনাকে, আপনাদের পরিবার ছেলে বাড়ি-ঘর সবকিছুই আমাদের পছন্দ হয়েছে কিন্তু কিছু মনে করবেন না আমাদের মেয়েকে আপনারা নিয়ে চলে যান আর ওখানেই বিয়ের সমস্ত কাজ করেন।
কি বলেন এসব? এভাবে কি বিয়ে হয় নাকি? আমার ছেলের বউকে আমি ধুমধাম করে বিয়ে দিব ভেবেছি, কত স্বপ্ন আছে ছেলের বিয়ে নিয়ে। না না না এভাবে চুপিচুপি করে আমার ছেলেকে কখনই আমি বিয়ে দিবনা।
আচ্ছা কি সমস্যা হয়েছে সেটা আপনি বলবেনতো?
-আসলে গ্রামের লোকেরা এই বিয়েতে যোগ দিবেনা।
কেন কেন? কেন যোগ দিবেনা?
-আপনারাতো খ্রিস্টান না। আমরা ঘটকের কাছ থেকে শুনেছি আপনারা চার্চে গিয়ে ছেলেক বিয়েও দিবেননা। আর আপনারা চার্চে গিয়ে বিয়ে না করলে গ্রামের লোকজন আসবেনা। তাইতো বলছিলাম মেয়েকে নিয়ে আপনারা চলে যান আর আপনাদের বাড়িতেই বিয়ের অনুষ্ঠান করেন। এতে আমাদের কোন আপত্তি থাকবেনা। আমরা শুধু মেয়ের মঙ্গল চাই। আর কিছুনা।
আচ্ছা ঠিক আছে বিষয়টি আমি আমার ছেলে স্বামীর সাথে কথা বলে দেখি। আপনাকে ফোন করে যতদ্রুত সম্ভব জানাবো।
পরেরদিনই ছেলের মা মুক্তির মায়ের কাছে ফোন করে বলে বিয়েতে হড়দের অনেক কৃষ্টি পালন করা হয়। আমরা শিক্ষিত হয়ে যদি আমাদের আদি ঐতিহ্য ধরে না রেখে দাউড়ার বদলে চার্চে বিয়ে করি তাহলে হড় জাতির সংস্কৃতি বিলীন হতে সময় লাগবেনা। আপনাদের উচিত হড় বিয়ের রীতিনীতি অনুযায়ি মেয়েকে বিয়ে দেওয়া।
-হুমম সেটাতো ঠিকই বলেছেন। কিন্তু সমাজকে কে বোঝাবে? আমাদের গ্রামে সবাই খ্রিস্টান। কেউ বুঝতে চাইবেনা। ফাদার যা বলবে তাই করতে হবে। নাহলে জোর করে বিয়ে দিলেও পরে আমাদের একঘরে করে দিবে। আচ্ছা তারপরেও আরো একবার গ্রামের লোকজন মাঞ্জহি হাড়ামের সাথে কথা বলে দেখি। আমি আপনাকে এক সপ্তাহের মধ্যে জানাবো।
ঠিক আছে যতদ্রুত পারেন আমাদের জানাবেন।
-এইভাবে ৬ মাস চলে যায়। ছেলের পরিবার এখনো অপেক্ষায় আছে কখন ফোন আসবে।
চলবে.............
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×