অনেক তো হলো, সেই যে রাঙা
সকালটা কখন যেন উঁকি দিল,
চোখ খুললাম, দেখলাম দাঁড়িয়ে আছ
আমায় তুমি এগিয়ে দিলে অনন্ত আকাশ ।
দিগন্ত জোড়া মাঠের সীমানা, সান বাঁধানো
পুকুর ঘাট, জোড়া জোড়া পদ্ম পাতা দিলে।
দিলে শত শত কচুরীপানার বেগুনী ফুল
না পাওয়ার লাল ঘোড়াটা ছুটিয়ে দিলে
গহীন জলে ভাসিয়ে দিলে গোলাপী ওড়নাটা ।
জল দিলে, স্থল দিলে, নদীর দুকুল দিলে
নীড়ে ফেরা সন্ধ্যা দিলে, শুক্ল পক্ষের রাত দিলে,
সকল দিলে, সফল হলে, দিতে পারো নি শুধু
মিষ্টি মধুর আশা, স্বপ্ন চোখে ভাসা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






