তখন আমি এম এস সি পড়ি। একদিন বিকালে টিউশনি শেষ করে স্যারের বাসায় গেছি। যখন ফিরবো, এলো ঝড় আর বৃষ্টি। বাধ্য হয়েই কিছুটা সময় বসে আসতে হলো। আর আমার বাসায় ফিরতে রাত হয়ে গেল।
আমি যখন বাস থেকে পল্টনে নামলাম, রাত ১০টা বেজে গেছে। পল্টন বাস স্টপেজ থেকে বটতলা মসজিদ হেঁটে যাচ্ছি। দোকান পাট সব বন্ধ হয়ে গেছে। রাস্তায় লোক জনও কম।
আমার গা টা ছম ছম করে উঠলো। শুধু মনে হতে লাগলো, কোন দোকানের পাশ হতে বোধ হয় কেউ বের হয়ে আসছে।
হঠাত নিজের মনে প্রশ্ন এলো, আচ্ছা আমি ভয় পাচ্ছি কেন? কাকে? বাঘ কে? দূর এখানে বাঘ আসবে কোথা থেকে? তবে কি সাপ কে? সাপই বা আসবে কেন? তবে আমি ভয় পাচ্ছি কাকে?
উত্তর এলো মনের ভিতর থেকে। আমি ভয় পাচ্ছি মানুষকে। কোন মানুষকে? পুরুষ মানুষকে। কেন তারা তো আমার বাবা, আমার ভাই। কিন্তু না এতদিন পরে উত্তর পেলাম। তারা তো আমাদের মা বোন ভাবে না।
তারা আমাদের সাথে দুষ্টুমী করে। যে দুষ্টুমী থেকে আমার মেয়েদেরকে রক্ষা করতে আমি সদা ঈশ্বর কে ডাকি। আর এখনও প্রশ্ন করি নিজের কাছে, কবে আমরা “পুরুষ” জাতির মা, বোন হবো?
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৫ দুপুর ২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



