আজকের দিনে হালুয়া প্রিয় ভাই বোন দের জন্য...............
কুসুম সুজির হালুয়া
উপকরণ: সুজি ১০০ গ্রাম, আলো চালের গুড়ো ২৫ গ্রাম, সিদ্ধ করা মুরগীর ডিমের কুসুম ১০টি, দুধ আধা লিটার, চিনি ২৫০ গ্রাম , (পছন্দ অনুযায়ী পরিমান পরিবর্তন হতে পারে।)নারিকেল বাটা আধ কাচ, গাওয়া ঘি ৫০ গ্রাম, এলাচ ফল ২টি, কিসমিস অথবা কাজু বাদাম, অথবা চেরী ফল, গোলাপ পানি।(পছন্দ করলে)।
প্রণালী: প্রথমে আলাদা করে সুজি এবং চালের সগুড়ো শুকনো ফ্রাই প্যানে একটু ভেজে তুলুন। ডিমের কুসুমগুলোকে হাতে ভেঙ্গে মিহি করে নিন।দুধটা একটু ঘন করে জ্বালিয়ে নিন।এবার প্যানে ঘি দিন।ঘি গরম হলে সুজি, চালের গুড়ো এবং মিহি করা কুসুম দিন। এলাচ ফল ভেঙ্গে ওর বিচি গুলো দিন। মিশ্রনটা ভেজে বাদামী হলে নারিকেল বাটা চিনি এবং দুধ দিন। অনেকে একটু লবন দিতে পারেন রুচি অনুযায়ী।খেয়াল রাখবেন মিশ্রনটি যেন দরা পেকে না যায়। এবার মিশ্রসটা শুকিয়ে বরফী কাটার উপযোগী হলে গোলাপ পানি দিয়ে নামিয়ে নিন।
একটা শুকনো থালায় ঘি মাখিয়ে ঢেলে দিন। ঠান্ডা হলে বরফী কেটে উপরে কাজু অথবা কিসমিস অথবা চেরী এটে দিয়ে পরিবেশন করুন কুসুম সুজির বাহারী হালুয়া।


সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৫ দুপুর ১২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





