নারকেলের দুধ পটল:
উপকরণ: বড় আকারের পটল ১০টা, নারকেল দুধ এক কাপ(২০০ গ্রাম মতো),এলাচ ফল ২টি, দারু চিনি ২টি. তেজপাতা ১টি, পেয়াজ কুচি, জিরা বাটা, ধনে গুড়া, শুকনো মরিচের গুড়া, কাঁচা মরিচ গোটা ৪/৫টা,লবন, হলুদ, সোয়াবিন তৈল।
প্রণালী: প্রথমে পটল আস্ত রেখে( বেশী বড় হলে মাঝখান হতে লম্বা করে কেটে নিতে পারেন) খোসা ছাড়িয়ে নিন। ধুয়ে লবন হলুদ মাখিয়ে আধ ঘন্টা মেনিরেট করে রাখুন। এবারে ফ্রাইং প্যানে ব্রাশে সোয়াবিন তৈল ঘসে পটল দিয়ে মৃদু আঁচে ঢেকে দিন। মাঝে মাঝে উল্টিয়ে সকল পিঠ সমান ভাজা হলে তুলে রাখুন।
এবারে প্যানে তৈল দিন। তেজপাতা ,এলাচ ফল, দারুচিনি, পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ বাদামী হয়ে ভাজা হলে জিরা বাটা, ধনে গুড়া, শুকনো মরিচের গুড়া, লবন, হলুদ ও সামান্য জল দিয়ে মসলাটা ভালো করে ভুনে নিন।
মসলা হয়ে গেলে পটলগুলো দিন। সামান্য জল দেবেন। একটু ফুটে উঠলে নারকেলের দুধ দিন। মাখা মাখা হলে গোটা কাঁচা মরিচ দিয়ে মৃদু আচেঁ ঢেকে দিন। উপরে তৈল উঠে এলে নামিয়ে গরম ভাত অথবা পরাটা অথবা রুটির সাথে পরিবেশন করুন।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



