কাল মেঘেদের মতো আমার মনটা বিষন্ন ছিল
আমি খুঁজেছি প্রজাপতির ডানা, বাবুই এর বাসা
বসন্তের কোকিল, শ্রাবনের ধারা আর মাধবীলতা,
আমি বাগানে ঘুরেছি একটা বেলী ফুটেছে কিনা
ছিঁড়ে আনতে চেয়েছি, একটা হাস্নাহেনার ডাল
আমার মনটা খুব বিষন্ন ছিল, খুব বিষন্ন ছিল
অবশেষে যখন দিয়েছি দখিন বাতাসে পাল তুলে
ভাসিয়ে দেবো এই পারাপারে বেদনার নাওখানি,
অমনি ডাক শুনেছি তোমার, আমার গহীন অন্তরে
আমি খুলেছি দ্বার, সাঁতার কেটেছি তীর পেতে
আমি ভেসেছি, ভাসিয়েছি আমার স্বপ্ন বুনা জালটাকে
দেখেছি সামনে শুধু ফাঁকা কেবলই ফাঁকা, শুণ্যতা
আমার মনটা বড় বিষন্ন আজও।ঠিক মেঘেদের মতো।।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৫ দুপুর ১২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



