ঝিঙে, চিংড়ী, পোস্ত
উপকরন: ঝিঙে আধ কেজি, ছোট চিংড়ী মাছ ১৫০ গ্রাম(রুচি অনুযায়ী ২০০ গ্রামও হতে পারে), পোস্ত ৫০ থেকে ১০০ গ্রাম, চেড়া কাঁচা মরিচ ৪টি,পেঁয়াজ বড় ১টি, তেজপাতা ২টি, আস্ত শুকনা মরিচ ২টি, লবন হলুদ পরিমান মতো, জিরা বাটা সামান্য, সাদা তৈল আন্দাজ মতো।
প্রনালী: ঝিঙে ধুয়ে খোসা ফেলে একটু পাতালা করে গোলে গোল করে কেটে রাখুন। পোস্ত দানা সামান্য জল দিয়ে পেস্ট করে বেটে রাখুন।চিংড়ী মাছ বেছে লবন হলুদ দিয়ে ভেজে তুলে রাখুন। ঐ তৈলে শুকনা মরিচ এবং তেজপাতা ছেড়ে দিন। এবার পেয়াজ কুচো দিন। ভাজা হলে ঝিংঙে, চিংড়ী মাছ দিন। কাঁচা মরিচ, লবন হলুদ , জিরে বাটা দিন। ভাজা ভাজা হলে পোস্ত বাটা দিয়ে নেড়ে চেড়ে একটু তৈল উঠতে দিয়ে(কম জ্বালে)নামিয়ে নিন। গরম ভাত অথবা রুটির সাথে পরিবেশন করতে পারেন। রান্না টি বেশী জ্বালে করবেন। কারন ঝিঙে দিযে জল গলবে। কম জ্বালে রান্না করলে জিঙে একেবারে গলে যাবে।যারা নিরামিশ করবেন, তারা চিংড়ী মাছ দেবেন না এবং পেয়াজের পরিবর্তে কালো জিরে ফোড়ন দেবেন।




অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

