কই করলা
উপকরণ: কই মাছ(মাঝারি সাইজের) ৪টি, করলা(মাঝারি সাইজের ২টি), কাঁচা মরিচ ৫/৬টি, তেজপাতা ১ টি, ফোড়নের জন্য রাঁধুনি সামান্য, লবন, হলুদ সোয়াবিন তৈল পরিমান মতো।
প্রনালী: কই মাছ কেটে লবন হলুদ মাখিয়ে ভেজে রখুন।করলা পাতালা করে লম্বা সাইজ করে কেটে ধুয়ে রাখুন।
ফ্রাইপ্যানে সামান্য তৈল দিন। তেজপাতা দিয়ে ভাজা হলে রাঁধুনি দিন। কাঁচা মরিচ দিয়ে ভাজা মাছ দিয়েই জল দিয়ে দিন। আন্দাজ মতো লবন হলুদ দিন।খুব বেশী জল দেবেন না। ফুটে উঠলে করলা দিন। ফুটে উঠলে আন্দাজ মতো ঝোল থাকতে নামিয়ে ফেলুন। রান্নাটি কড়া জ্বালে করবেন এবং ঢাকবেন না। মৃদু জ্বালে ঢেকে দিলে করলা গলে যাবে এবং তিতো হয়ে যাবে।
খেয়াল রাখবেন করেলা সিদ্ধ হবে কিন্তু গলে যাবে না। এটি পুঁটি,টাকি মাছ দিয়েও রান্না করতে পারেন। তবে সেক্ষেত্রে করলা গোল গোল করে কাটবেন্।


সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



