ভালো আছি, বেশতো ভালো, অনেক ভালো আছি
কিন্তু একটা কষ্ট রয়েই গেল বুকের ভিতর
খোচায় আর খোচায়।
তোর জন্যে মান গেল জীবনটাও যেতে চায়
তবুও থাকি আশায় আশায়
যদি আসিস, এই বুকটাতো আছে বুকে
ফিরে আসিস, যেথায় থাকিস যত সুখে।
এখন শুধু অন্ধকার দেখি, শুধুই অন্ধকার
শত চেষ্টায়ও আপন হলো না সে
করলো না আমাকেও আপন।।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



